Agamir Somoy E-Paper
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কালের সাক্ষী ১০ টাকা নোটের আতিয়া মসজিদ

আবু জুবায়ের উজ্জল, টাঙ্গাইল
agamir somoy
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১৯:৪৬
শেয়ার করুন:
কালের সাক্ষী ১০ টাকা নোটের আতিয়া মসজিদ

ছবি: প্রতিনিধি

চার শতাব্দীর বেশি সময় ধরে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে টাঙ্গাইলে ১০ টাকা নোটের ঐতিহ্যবাহী আতিয়া মসজিদ।

জানা যায়, ১৬০৯ সালে নির্মিত এই প্রাচীন স্থাপনাটি বাংলাদেশর সুলতান ও মুঘল স্থাপত্যশৈলীতে অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। শুধু ধর্মীয় উপাসনালয় হিসেবেই নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও শিল্পকলার এক জীবন্ত দলিল হিসেবে আজও সমানভাবে গুরুত্ব বহন করছে মসজিদটি।

এটি জেলা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। দেলদুয়ার উপজেলার আতিয়া ইউনিয়নে ৪১৭ বছর ধরে কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে মসজিদটি। এক সময় পুরাতন ১০ টাকার নোটে স্থান পাওয়া এই স্থাপনাটি দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ।

ঐতিহাসিক মসজিদটির দৈর্ঘ্য ১৮ দশমিক ২৯ মিটার প্রস্থ ১২ দশমিক ১৯ মিটার। মসজিদটির দেয়ালের পুরুত্ব ২.২৩ মিটার এবং উচ্চতা প্রায় ৪৪ ফুট। চার কোণে অষ্টভুজাকৃতির মিনার, খিলানযুক্ত প্রবেশদ্বার, খোদাই করা কারুকার্য নকশা, নান্দনিক গম্বুজ এবং পোড়ামাটির সূক্ষ্ম অলংকরণ— সব মিলিয়ে স্থাপত্যশৈলীতে এটি এক অনন্য সৃষ্টি। মসজিদটির বারান্দায় উত্তর দক্ষিণ দেয়ালে কারুকার্য নকশাসহ তিনটি দরজা যা সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে।

১৯৭৮ সালে প্রথমবারের মতো দেশের ১০ টাকার নোটে স্থান পায় আতিয়া মসজিদ। পরবর্তীতে ১৯৮২ সালেও দশ টাকার নোটের প্রচ্ছদে ছিল এই ঐতিহাসিক স্থাপনাটি। তবে বর্তমানে প্রচলিত ১০ টাকার নোটে আর দেখা যায় না এ ঐতিহ্যের প্রতীককে।‘প্রতিদিন স্থানীয় মুসল্লিদের পাশাপাশি ইতিহাস প্রেমী ও ভ্রমণপিপাসীরা ছুটে আসেন নামাজ পড়তে। এছাড়াও পবিত্র মাহে রমজান মাসে নামাজ পড়তে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা। শতবর্ষের স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই স্থাপনায় তারা খুঁজে পান অতীতের ছোঁয়া।’ প্রতিবেদককে জানাচ্ছিলেন স্থানীয় স্কুল শিক্ষক আব্দুল মান্নান ও রফিকুল ইসলাম।ভ্রমণ প্রেমী আব্দুল কাদেরও ব্যক্ত করলেন তার অভিজ্ঞতা। ‘আমার শ্বশুরবাড়ি এই মসজিদের পাশেই। আমি পরিবার নিয়ে ঢাকায় থাকি। খুব ইচ্ছে ছিল রমজানে একদিন এই মসজিদে নামাজ পড়ব। সেই ইচ্ছা অনুযায়ী আজকে এসেছি।’শশুর বাড়ি এখানে হওয়াতে এর আগেও অনেকবার আসা হয়েছে কাদেরের। তখন মুসল্লী ও দূর-দূরান্ত থেকে অনেক লোক আসত মসজিদটি এক নজরে দেখার জন্য। তবে এখন তেমন ভীড় তার চোখে পড়েনি।মুসল্লিদের সঙ্গে আলাপে জানা গেছে রমজান মাস হওয়ায় দূরের লোকজন একটু কম আসছে। তবে ঈদের পর লোকজন বেশি আসতে পারে বলেও তাদের ধারণা।মসজিদটি যথাযথ সংস্কার ও সংরক্ষণের মাধ্যমে পুনরায় ১০ টাকার নোটে স্থান দেওয়া হলে মানুষের কাছে আরও গুরুত্ব বহন করবে বলে মনে করেন কাদের।ঐতিহাসিক স্থাপনাটিকে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জোর দাবি স্থানীয় আব্দুর রহমানের। ‘মুঘল আমলে স্থাপনাটি ধরে রাখতে সরকারের যেন যথাযথ ব্যবস্থা নেন। এছাড়াও এই মসজিদটি ১০ টাকার নোটে থাকায় একটি ঐতিহ্য বহন করত। সেটি পুনরায় ১০ টাকার নোটে যুক্ত করার দাবি রইল।’মসজিদের পেশ ইমাম আব্দুল বাছিরও একই প্রত্যয়। আবার যেন দেশীয় মুদ্রায় স্থান দেওয়া হয় মসজিদের ছবিটি।আতিয়া মসজিদটি শুধু টাঙ্গাইলের গর্ব নয়, এটি সমগ্র বাংলাদেশের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন নিদর্শন আজও নীরবে শোনায় ইতিহাসের গল্প।

টাঙ্গাইলআতিয়া মসজিদ১০ টাকার নোট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

    ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

    গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা-ভাঙচুর

    গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা-ভাঙচুর

    ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

    ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি