Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

পাবনায় ঝড়ে গাছ পড়ে যান চলাচল বন্ধ মহাসড়কে

পাবনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১৮:১৬
পাবনায় ঝড়ে গাছ পড়ে যান চলাচল বন্ধ মহাসড়কে

কালবৈশাখী ঝড়ে ঢাকা-পাবনা মহাসড়কের বিভিন্ন স্থানে উপড়ে পড়েছে অন্তত ২০টি গাছ। ব্যাহত হয় যান চলাচল। ফায়ার সার্ভিসকর্মীরা গাছ সরিয়ে সড়ক পরিষ্কারের চেষ্টা চালাচ্ছিলেন বলে জানালেন মাধবপুর হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান।

বুধবার (১৩ মে) দুপুর ২টার দিকে সেখানে শুরু হয় ঝড়। মহাসড়কের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আতাইকুলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক জুড়ে ভেঙে পড়ে গাছ। রাস্তার দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। 

​স্থানীয় কলেজ শিক্ষক শহিদুর রহমান জানালেন, কলেজ শেষে শহরে ফেরার পথে তার সামনেই একটি বিশাল রেইনট্রি গাছ উপড়ে পড়ে রাস্তায়। ঘণ্টার পর ঘণ্টা কয়েকশ যানবাহন মাঝপথে আটকা পড়ে। 

​রাজাপুর থেকে আতাইকুলা পর্যন্ত বিস্তৃত এলাকায় অনেকগুলো গাছ একসঙ্গে উপড়ে পড়ায় সেগুলো অপসারণে বেগ পাওয়ার কথা জানালেন সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাফিউল হাসান। সড়কটি দ্রুত যান চলাচলের উপযোগী করতে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করছে বলেও জানান তিনি।

পাবনাকালবৈশাখী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise