Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জামালপুর

মসজিদের সাবেক সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ২২:২৭
শেয়ার করুন:
মসজিদের সাবেক সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

সংগৃহীত ছবি

জামালপুরের মেলান্দহ উপজেলায় মসজিদের সাবেক সভাপতি হালিম সরকারের বিরুদ্ধে দানকৃত জমি বিক্রির টাকা আত্মসাৎ ও সরকারি খাসজমি দখলের অভিযোগ উঠেছে। তার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার (৯ মে) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের খাসিমারা এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে ভুক্তভোগী নারী-পুরুষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন আবু সুফিয়ান তাজেল, সোলায়মান হোসেন, মুসা মিস্ত্রি, সাইদুর রহমান, মকবুল মণ্ডল ও সরোয়ার হোসেন মেম্বার।

বক্তারা অভিযোগ করেন, হালিম সরকার মসজিদের সভাপতি থাকাকালে দানকৃত জমি বিক্রি করে সেই অর্থ আত্মসাৎ করেছেন। এ ছাড়া সরকারি খাসজমি দখল, মিথ্যা মামলা ও জমি দখলের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছেন বলেও দাবি করেন তারা। তার নানা কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন বক্তারা।

এ সময় হালিম সরকারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে হালিম সরকারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে তিনি দাবি করেন, জমি বিক্রির সময় তিনি কমিটিতে ছিলেন না। তার ভাষ্য, জমি বিক্রির অর্থ মসজিদের হিসাবেই রয়েছে এবং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

জামালপুরমসজিদের সাবেক সভাপতিঅর্থ আত্মসাতের অভিযোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য