Agamir Somoy E-Paper
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খুলনায় তাঁতী দল নেতা হত্যা, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

খুলনা অফিস
agamir somoy
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১৭:৩০
শেয়ার করুন:
খুলনায় তাঁতী দল নেতা হত্যা, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

গ্রাফিকস: আগামীর সময়

খুলনা মহানগর জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ুন কবির হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল রবিবার রাতে নিহতের ছেলে সৈয়দ নূর আমিন সৌহার্দ্য বাদী হয়ে নগরীর আড়ংঘাটা থানায় মামলাটি করেন।

মামলায় নগরীর ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেনসহ তার চার ভাইয়ের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় শেখ সিদ্দিক নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আড়ংঘাটা থানার ওসি মো. হালিমুর রহমান জানালেন, হত্যাকাণ্ডের রাতেই নিহতের ছেলে সৈয়দ নূর আমিন সৌহার্দ্য বাদী হয়ে মামলাটি করেন। মামলায় পাঁচ ভাইয়ের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে শেখ সিদ্দিক নামে একজনকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।


আরও পড়ুন

১৪ শিক্ষকের প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ১ জন, তিনিও এইচএসসিতে ফেল

০২ নভেম্বর ২০২৬

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর বয়রার মোস্তফার মোড়ে আরাফাত হোসেনের দোকান থেকে কিস্তিতে একটি ফ্রিজ কেনেন সৈয়দ হুমায়ুন কবির। এ বাবদ আরাফাতের কাছে তার ১০ হাজার টাকা বকেয়া ছিল।


গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে পাওনা টাকা আদায় করতে নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে হুমায়ুন কবিরের ব্যবসাপ্রতিষ্ঠান হিল ক্যান্টিনে যান আরাফাত। এ সময় হুমায়ুনের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আরাফাত সেখান থেকে চলে গিয়ে তার আরও তিন-চার ভাইকে ডেকে আনেন। তারাও পাওনা টাকা নিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে তর্কে জড়ান।

একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে হুমায়ুন কবিরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে চলে যান। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনাতাঁতি দলহত্যামামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    শিক্ষার্থীর পথের বাধা ‘মেতে থাকা’ আর ‘তেতে থাকা’

    শিক্ষার্থীর পথের বাধা ‘মেতে থাকা’ আর ‘তেতে থাকা’