খুলনায় পাওনা ১০ হাজার টাকা নিয়ে বচসার জের ধরে মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ুন কবিরকে (৫২) কুপিয়ে হত্যা করা হয়েছে।আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান হিল ক্যান্টিনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত সৈয়দ হুমায়ুন কবির নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনের সৈয়দ আনোয়ার আলীর ছেলে।নগরীর আড়ংঘাটা থানার ওসি মো. হালিমুর রহমান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নগরীর বয়রার মোস্তফার মোড়ের আরাফাতের দোকান থেকে সৈয়দ হুমায়ুন...