Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভারত যাওয়ার চেষ্টা, দুই রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৫
ভারত যাওয়ার চেষ্টা, দুই রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার

সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে কুতুপালং ক্যাম্পে যাওয়া দুই রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পে ফিরিয়ে আনার পর তাদের এপিবিএনের হেফাজতে নেওয়া হয়।

উদ্ধার হওয়া দুই কিশোরী হলো- ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের সি/১ ব্লকের বাসিন্দা মোহাম্মদ নুরের মেয়ে ইয়াছমিন আকতার (১৭) এবং একই ব্লকের ফরিদ আলমের মেয়ে ফরমিন আরা (১৬)।

এপিবিএন জানিয়েছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ইয়াছমিনের বাবা মোহাম্মদ নুর উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পে এসে মৌখিক অভিযোগ করেন তার মেয়েসহ একই ব্লকের ফরমিন আরাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কে বা কারা ভারতে পাচারের উদ্দেশ্যে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে গেছে।

অভিযোগ পাওয়ার পর বিষয়টি অনুসন্ধানে নামে উনচিপ্রাং এপিবিএন। ক্যাম্পের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মুহাম্মদ হুমায়ুন কবির পুলিশ সদস্যদের নিয়ে ক্যাম্পের বাসিন্দা জাফর আলমের (৫২) বাড়িতে যান। সেখানে খোঁজ নিয়ে জানা যায়, জাফর আলমের মেয়ে তসমিন আরা (১৮) এবং ইয়াছমিন আকতার ও ফরমিন আরা একসঙ্গে ভারতে যাওয়ার উদ্দেশ্যে কুতুপালং ক্যাম্পে গেছেন। বিষয়টি জানার পর জাফর আলমের মাধ্যমে তাদের ক্যাম্পে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুর সাড়ে ১টার দিকে তসমিন আরা এবং দুই কিশোরী উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পে ফিরে আসেন।

পরে এপিবিএনের জিজ্ঞাসাবাদে দুই কিশোরী দাবি করে, তারা নিজেরাই স্বেচ্ছায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে তসমিন আরাকে সঙ্গে নিয়ে ক্যাম্প-২২ উনচিপ্রাং থেকে কুতুপালং ক্যাম্পে গিয়েছিল। তবে তাদের ভারতে যাওয়ার পরিকল্পনার পেছনে অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার।

তিনি বলেছেন, ঘটনাটি উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পে সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত অনুসন্ধান করে প্রকৃতপক্ষে কেউ পাচারের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফরোহিঙ্গা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩

    সি পার্লের শেয়ার কারসাজি

    সি পার্লের শেয়ার কারসাজি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

    যারা থেকে যায়

    যারা থেকে যায়

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    দেশে ফলছে বিদেশি ফল

    দেশে ফলছে বিদেশি ফল

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০২

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    উপকূলে আশার আলো মিনারা

    উপকূলে আশার আলো মিনারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    advertiseadvertise