Agamir Somoy E-Paper
শুক্রবার, ১২ জুন, ২০২৬
আগামীর সময়
ছেলেকে ভর্তি না করায় স্কুল খুলেছেন নাজনীন
শুক্রবার, ১২ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্ত্রীকে গাছে বেঁধে পিটিয়ে-কুপিয়ে হত্যা যুবলীগ নেতাকে

যশোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৫:১২
স্ত্রীকে গাছে বেঁধে পিটিয়ে-কুপিয়ে হত্যা যুবলীগ নেতাকে

স্বামীর মৃত্যুর পর যশোর জেনারেল হাসপাতালের মর্গের সামনে আহাজারি করছেন স্ত্রী মায়া খাতুন

যশোরের চৌগাছায় যুবলীগের এক নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ মোড়ে হামলা হয় তার ওপর। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ নিহতের পরিবারের।

নিহত জুয়েল আহমেদ রানা (৩৫) মুক্তদাহ গ্রামের ওয়াদুদ খন্দকারের ছেলে। তিনি পাতিবিলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর ছিলেন আত্মগোপনে। গত ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর ফিরে আসেন এলাকায়।

নিহতের পরিবারের সদস্য ও চৌগাছা থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজনৈতিক বিরোধের জেরে হামলার শিকার হন জুয়েল আহমেদ রানা। গতকাল সকালে মুক্তদাহ মোড়ে জুয়েলের সঙ্গে কথা-কাটাকাটি হয় একই গ্রামের একদল বিএনপি কর্মী ও সমর্থকের। একপর্যায়ে ওই গ্রামের ইউসুফ, কাশেম, নজরম মেম্বারের ছেলে বাবু, সুমনসহ অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-ছয়জন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় জুয়েলের ওপর। হামলাকারীরা জুয়েলকে এলোপাতাড়ি কুপিয়ে এবং পিটিয়ে দুই পায়ের হাঁটুর নিচ থেকে ভেঙে দেয়।

নিহতের স্ত্রী মায়া বেগমের ভাষ্য, সকালে তিনি মেয়েকে স্কুলে দিতে বের হন। তার স্বামী তখন মুক্তদাহ মোড়ে চা খাচ্ছিলেন। স্বামীর ওপর হামলা হতে দেখে বাধা দিতে এগিয়ে যান। তখন তাকে গাছে বেঁধে জুয়েলকে মারধর করে হামলাকারীরা। পরে গ্রামের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। গুরুতর আহত জুয়েলকে নেওয়া হয় চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে জুয়েলকে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক মোবাশ্বের হোসেন জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় জুয়েলের।

এই হত্যাকাণ্ডে যারা জড়িত, তারা সবাই বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত বলে অভিযোগ মায়া বেগমের।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ জানিয়েছেন, যুবলীগ কর্মী জুয়েল রানা রাজনৈতিক বিরোধের জেরে খুন হয়েছেন। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। তবে স্ত্রীকে গাছে বেঁধে রেখে স্বামীকে হত্যার ভাষ্যের সত্যতা পাওয়া যায়নি বলে দাবি এই পুলিশ কর্মকর্তার।

জুয়েল হত্যায় বিএনপির নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাইলে চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম গণমাধ্যমকে বলেছেন, তার জানামতে জমি নিয়ে বিরোধে খুন হয়েছেন জুয়েল।

 

যশোরযুবলীগ নেতাপিটিয়ে হত্যাকুপিয়ে হত্যা
    শেয়ার করুন:
    Advertisement
    তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গার কৃষিতে বাড়ছে ঝুঁকি

    তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গার কৃষিতে বাড়ছে ঝুঁকি

    ১২ জুন ২০২৬, ০০:২৫

    জমকালো উদ্বোধনে বিশ্বকাপ শুরু

    জমকালো উদ্বোধনে বিশ্বকাপ শুরু

    ১২ জুন ২০২৬, ০০:৫৬

    চুক্তি অনুমোদনের দাবি, ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

    চুক্তি অনুমোদনের দাবি, ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

    ১২ জুন ২০২৬, ০০:৫১

    বাজেট বাস্তবায়নের রূপরেখা নেই, বলছে সিপিডি-টিআইবি

    বাজেট বাস্তবায়নের রূপরেখা নেই, বলছে সিপিডি-টিআইবি

    ১২ জুন ২০২৬, ০১:১৬

    বিশ্বকাপের প্রথম গোল কুইনোনেসের

    বিশ্বকাপের প্রথম গোল কুইনোনেসের

    ১২ জুন ২০২৬, ০২:০৬

    আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাসপাতাল চালুর সুযোগ চায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ

    আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাসপাতাল চালুর সুযোগ চায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ

    ১২ জুন ২০২৬, ০১:৩৮

    বাজেটকে ‘সংস্কৃতিবান্ধব’ আখ্যা দিয়ে উজ্জ্বল-রফিকের প্রশংসা

    বাজেটকে ‘সংস্কৃতিবান্ধব’ আখ্যা দিয়ে উজ্জ্বল-রফিকের প্রশংসা

    ১২ জুন ২০২৬, ০১:৫৭

    আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

    আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

    ১২ জুন ২০২৬, ০৩:৪৪

    স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ

    স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ

    ১২ জুন ২০২৬, ০৩:৫৮

    চীনের দিকে হিমার্স রকেট ছুড়ে মহড়া চালাল তাইওয়ান

    চীনের দিকে হিমার্স রকেট ছুড়ে মহড়া চালাল তাইওয়ান

    ১২ জুন ২০২৬, ০২:১৪

    চুক্তি অনুমোদন নয়, ‘রেড লাইনে’ ইরান

    চুক্তি অনুমোদন নয়, ‘রেড লাইনে’ ইরান

    ১২ জুন ২০২৬, ০৫:০৪

    নিজেদের মাঠে মেক্সিকোর দাপুটে জয়

    নিজেদের মাঠে মেক্সিকোর দাপুটে জয়

    ১২ জুন ২০২৬, ০৩:৩৬

    এনসিপি’র রাজনৈতিক পর্ষদে নুসরাত, মাহমুদা ও তুষারসহ ৬ নেতা

    এনসিপি’র রাজনৈতিক পর্ষদে নুসরাত, মাহমুদা ও তুষারসহ ৬ নেতা

    ১২ জুন ২০২৬, ০৫:৪৪

    সব জেলায় ছড়িয়ে দেওয়া হবে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প

    সব জেলায় ছড়িয়ে দেওয়া হবে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প

    ১২ জুন ২০২৬, ০৫:২৮

    মধ্যপ্রাচ্য যুদ্ধের চাপে বিশ্ব অর্থনীতি, তলানিতে প্রবৃদ্ধি

    মধ্যপ্রাচ্য যুদ্ধের চাপে বিশ্ব অর্থনীতি, তলানিতে প্রবৃদ্ধি

    ১২ জুন ২০২৬, ০৪:৩৯

    advertiseadvertise