Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গার কৃষিতে বাড়ছে ঝুঁকি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০০:২৫
তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গার কৃষিতে বাড়ছে ঝুঁকি

ছবি: আগামীর সময়

দেশের সর্বোচ্চ তাপমাত্রার জেলা হিসেবে পরিচিত কৃষিপ্রধান চুয়াডাঙ্গা। গ্রীষ্মে তীব্র তাপপ্রবাহ আর শীতে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে ক্রমেই নতুন সংকটের মুখে পড়ছে জেলার কৃষি খাত। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বছরের দুই মৌসুমেই উৎপাদন ঝুঁকি বাড়ায় উদ্বিগ্ন কৃষকরা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চুয়াডাঙ্গার কৃষি মূলত সেচনির্ভর। বোরো ধান, ভুট্টা, পাট, মরিচ ও বিভিন্ন সবজি চাষে স্যালোমেশিন ও গভীর নলকূপের পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তার বেশি হলে অনেক এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়। ফলে সেচযন্ত্রে পর্যাপ্ত পানি উঠতে দেরি হয়, কোথাও কোথাও পানি সংকটও দেখা দেয়।

সদর উপজেলার কৃষক আসাদ মিয়া বলছিলেন, গরম যত বাড়ে, সেচের খরচও তত বাড়ে। অনেক সময় মেশিন চালিয়েও প্রয়োজনীয় পানি পাওয়া যায় না। এতে ধান ও ভুট্টার জমি নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়।

দামুড়হুদা উপজেলার কৃষক শহিদুল ইসলাম জানান, তীব্র তাপপ্রবাহের কারণে বোরো ধানের দানা ভরাট ব্যাহত হয়, ভুট্টার পরাগায়ন ক্ষতিগ্রস্ত হয় এবং মরিচ ও সবজির ফুল-ফল ঝরে পড়ে। এতে উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে যায়। পাশাপাশি খরার প্রভাবে আম, লিচুসহ বিভিন্ন ফলদ গাছও ক্ষতির মুখে পড়ে।

অন্যদিকে শীত মৌসুমে তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেলে আলু, টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি ও শিমসহ বিভিন্ন শীতকালীন সবজি ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে রোগবালাইয়ে আক্রান্ত হয়। অনেক ক্ষেত্রে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং ফলন কমে যায়।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার বললেন, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার বৈরিতা দিন দিন বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের আধুনিক সেচব্যবস্থা, পানি সংরক্ষণ প্রযুক্তি এবং জলবায়ু সহনশীল ফসলের জাত ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

কৃষিবিদ আলমগীর হোসেন বলেছেন, তাপপ্রবাহের সময় ধান, ভুট্টা, মরিচ ও সবজি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আবার শৈত্যপ্রবাহে আলু ও শীতকালীন সবজিতে রোগের প্রকোপ বেড়ে যায়। কৃষকদের আগাম সতর্কতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই।

কৃষি বিশেষজ্ঞদের মতে, চুয়াডাঙ্গার মতো তাপপ্রবণ জেলায় ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে পানি সংরক্ষণ, সাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি। অন্যথায় ভবিষ্যতে জেলার খাদ্য উৎপাদন ও কৃষি অর্থনীতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

আধুনিক কৃষক প্রিন্স মাহমুদ বলেন, কৃষি খাতকে টিকিয়ে রাখতে সেচ সুবিধা বৃদ্ধি, খাল-নদী পুনঃখনন, পানি সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা কর্মসূচি গ্রহণে সরকারের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

চুয়াডাঙ্গাকৃষিজলবায়ুআবহাওয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার