‘সরকার উৎখাতের পরিকল্পনার গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের আট নেতার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।আসামিরা হলেন- মো. মাজহারুল ইসলাম ওরফে রায়হান, মো. রাকিব, মো. তানভীর খান, মো. আবদুর রহমান, মো. সিফাত, মো. মাহফুজুর রহমান, মো. আশিক মিয়া এবং মো. বকুল আহমেদ ওরফে রাজু।এদিন আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক রফিকুল ইসলাম প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আ...