ঈশ্বরদী
সকালে ঝটিকা মিছিল, বিকালেই গ্রেপ্তার যুবলীগ নেতা

গ্রেপ্তার আতিকুর রহমান সূর্য
পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের পর আতিকুর রহমান সূর্য (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে ঈশ্বরদী পৌর শহরের অরণকোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সূর্য ঈশ্বরদী পৌর শহরের আরনকোলা এলাকার রহমত আলী রুনুর ছেলে। তিনি ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে ঈশ্বরদী-ঢাকা মহাসড়কের হাড়ুখালি এলাকায় ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের নির্দেশে ও হাবিবুর রহমানের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল হয়। মিছিলে শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এর কিছুক্ষণ পর মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিকালে অভিযান চালিয়ে যুবলীগ নেতা সূর্যকে গ্রেপ্তার করে পুলিশ।
ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানালেন, ওই যুবলীগ নেতাকে আটক করে প্রথম ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছিল। পরে ঈশ্বরদী থানায় স্থানান্তর করা হয়েছে।
তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তাকে কোনো রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে বলেও জানান তিনি।






