যশোর জেলার যুবলীগের সভাপতি ফরিদ গ্রেপ্তার
যশোর প্রতিনিধি

মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী
যশোর জেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত ১০টার দিকে শহর থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে ডিবি পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মাসুম খান।
তবে পরিবারের সদস্যদের দাবি, রাতে শহরের খালধার রোডের বাড়ি থেকে মোস্তফা ফরিদ আহমেদকে তুলে নিয়ে যায় পুলিশ।
ওসি মাসুম খান বলেছেন, ডিবি পুলিশ মোস্তফা ফরিদ আহমেদকে গ্রেপ্তার করেছে। রাতে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা। তার বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।






