Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

নিষিদ্ধ যুবলীগ নেতার ‘জুয়ার ক্লাব’, ভাগ-বাটোয়ারায় চলছে নির্বিঘ্নে

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৮
নিষিদ্ধ যুবলীগ নেতার ‘জুয়ার ক্লাব’, ভাগ-বাটোয়ারায় চলছে নির্বিঘ্নে

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ওসমান গণি

চট্টগ্রাম নগরীর সিইপিজেড এলাকার বাসিন্দা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ওসমান গণি। পেশা জুয়া খেলার আসর বসানো। স্থানীয়দের ভাষায় ‘ওসমানের জুয়ার ক্লাব’। জুয়া থেকে মাসে আয় করেন অন্তত পাঁচ থেকে দশ লাখ টাকা। টাকার ভাগ পৌঁছে বিভিন্ন মহলে। এ কারণে নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও ওসমানের জুয়ার আসর পরিচালনায় তেমন কোনো সমস্যা হচ্ছে না।

কিন্তু জুয়ার আসরকে কেন্দ্র করে ছোটখাট নানা অপরাধে বিপাকে পড়েছে পুলিশ। কয়েকবার ভেঙে দেওয়া হলেও জায়গা পাল্টে ওসমান চালিয়ে যাচ্ছে বেআইনি এ কর্মকাণ্ড।

ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান আগামীর সময়কে বললেন, ‘ওসমান যুবলীগ করত। অনেক নেতার সঙ্গে তার মিছিলের ছবি আমরা পেয়েছি। গত ৮-১০ বছর ধরে সে ইপিজেডের বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসাচ্ছে। এখনও তার প্রভাব কমেনি। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি। কিন্তু জুয়ার আসর থেকে কাঁচা টাকা ইনকামের কারণে সে অনেক প্রভাবশালী লোকজনের আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে বলে শুনেছি।’

পুলিশ জানায়, গত জুন মাসে নগরীর আকমল আলী পকেট গেইট খালপাড় এলাকায় ওসমানের একটি জুয়ার আসর গুঁড়িয়ে দেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট প্রলয় চাকমা। এর কয়েকদিনের মাথায় খালপাড়ের আরও ভেতরে জঙ্গলের ভেতর ওসমান আরেকটি বাঁশের ঘর তৈরি করেন। সেখানে নিয়মিত জুয়ার আসর বসানো হচ্ছিল। গত ২ সেপ্টেম্বর পুলিশ ওই ঘরে অভিযান চালিয়ে ৬ জুয়ারিকে গ্রেপ্তার করে। জব্দ করা হয় প্রায় ৩৪ হাজার টাকা।

সিইপিজেডসহ আশপাশের এলাকায় ওসমানের এমন আরও কয়েকটি জুয়ার আসর আছে। সেগুলো পরিচালনার জন্য তার নেতৃত্বে তরুণ-যুবকদের একটি সংঘবদ্ধ দল কাজ করে। ইপিজেডের শ্রমিক, হকার, ভাসমান দোকানিসহ নানা শ্রেণি-পেশার লোকজন আসরগুলোতে গিয়ে জুয়া খেলে। একেকটি আসর থেকে দিনে অন্তঃত ১০ হাজার টাকা আয় হয় ওসমান ও তার অনুসারীদের।

টাকা-পয়সার ভাগবাটোয়ারা নিয়ে প্রায়ই ঝগড়া, মারামারি, টাকাপয়সা কেড়ে নেওয়াসহ নানা ধরনের ছোটখাট অপরাধের ঘটনা ঘটে। এলাকার লোকজনও জুয়ার আসর নিয়ে অতীষ্ঠ বলে জানালেন ওসি মুহাম্মদ আতিকুর রহমান।

তিনি বললেন, ‘ছোটখাট বিভিন্ন অপরাধের তথ্য আমরা সবসময় পাই। একাধিক ঘটনার তদন্তে দেখা গেছে জুয়ার আসরগুলো থেকে নাগরিক উপদ্রব সৃষ্টির অনেক ঘটনা ঘটে। ওসমানকে সচরাচর দেখা যায় না। লোকজন দিয়ে জুয়ার আসরগুলো পরিচালনা করে।’

জুয়ার ক্লাবযুবলীগ নেতাচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    advertiseadvertise