হাতীবান্ধায় যুবলীগ নেতা মোর্শেদ আটক
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শিংগীমারী ইউনিয়ন যুবলীগ নেতা মোর্শেদ আলমকে আটক করেছে স্থানীয় থানা-পুলিশ।
আজ সোমবার রাতে তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান মোহনা ফার্নিচার থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
হাতীবান্ধা থানার ওসি মতিউর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।



