Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া যুবলীগ নেতা ৭ মাস পর ফের গ্রেপ্তার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:২৩
পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া যুবলীগ নেতা ৭ মাস পর ফের গ্রেপ্তার

গাজী বোরহান উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া যুবলীগ নেতা গাজী বোরহান উদ্দিনকে (৪৮) সাত মাস পর আবার গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার অরুয়াইল পুলিশ ফাঁড়ির পেছনে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বোরহান উদ্দিন অরুয়াইল ইউনিয়নের ধামাউরা গ্রামের বাসিন্দা এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের অরুয়াইল ইউনিয়ন শাখার আহ্বায়ক।

সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানালেন, বোরহান উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে বিশেষ সতর্কতার সঙ্গে থানায় আনা হয়েছে।

গত বছরের ৪ নভেম্বর সরাইল থানা-পুলিশ অরুয়াইল বাজার থেকে একাধিক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নেওয়ার পথে তার ছোট ভাই, সাবেক ইউপি সদস্য গাজী বাহার উদ্দিনের নেতৃত্বে শতাধিক ব্যক্তি পুলিশের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা হাতকড়াসহ বোরহান উদ্দিনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেয়।

গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়াযুবলীগ নেতা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise