Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চিংড়ি ঘের লুটে বাধা

নারীসহ ৮ জনকে কোপানোর অভিযোগ যুবলীগ নেতাদের বিরুদ্ধে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ২২:৩৯
নারীসহ ৮ জনকে কোপানোর অভিযোগ যুবলীগ নেতাদের বিরুদ্ধে

সংগৃহীত ছবি

সাতক্ষীরায় চিংড়ি ঘের থেকে মাছ লুটে বাধা দেওয়ায় নারীসহ ৮ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (১৮ মে) রাত ৯টার দিকে শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের ভৈরবনগর পল্লীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মেহেরুন্নেছা বেগম (৪০), মরিয়ম বিবি (৪৫), পারভীন আক্তার (২৪), খাদিজা আক্তার (২৬), গোলাম বারী (৫২), মনিরুল ইসলাম (৪৪), রবিউল ইসলাম (৩০) ও আলমগীর হোসেন (৩৩)। তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, রমজাননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর, সাংগঠনিক সম্পাদক আনারুল এবং তার ভাই যুবলীগ কর্মী সিরাজুল ইসলামের নেতৃত্বে ২২ থেকে ২৩ জনের একটি দল চিংড়িঘেরে হামলা চালায়।

হাসপাতালে চিকিৎসাধীন মনিরুল ইসলাম জানান, বিগত সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আনারুলের পরিবার তাদের সাড়ে তিন বিঘা জমি দখল করে নেয়। ২০২৪ সালের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অভিযুক্তরা আত্মগোপনে গেলে তারা জমি ফিরে পেয়ে সেখানে চিংড়ি চাষ শুরু করেন। সম্প্রতি আনারুল ও তার পরিবারের সদস্যরা এলাকায় ফিরে ঘের দখলের হুমকি দিয়ে আসছিল।

তার ভাষ্য, সোমবার রাতে আনারুল, সিরাজুল ও শাহিনুরের নেতৃত্বে আজিজুল, রাশিদুল, আলামিন, দেলওয়ার, ইদ্রিস, মাজেদ, ময়নুদ্দীন, আব্দুল্লাহ, সাইদুলসহ আরও কয়েকজন ঘেরে হামলা চালিয়ে মাছ লুটের চেষ্টা করে। এ সময় ঘের পাহারায় থাকা গোলাম বারী ও রবিউল ইসলাম বাধা দিলে তাদের কুপিয়ে আহত করা হয়। পরে পরিবারের নারী সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদেরও আঘাত করে।

খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

অভিযুক্ত আনারুল দাবি করেন, রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের পর প্রতিপক্ষ তাদের নামে রেকর্ড হওয়া জমি দখল করে সেখানে মাছ চাষ শুরু করে। নিজেদের জমি উদ্ধারে গেলে বাধার মুখে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

তার দাবি, মনিরুল ও তার লোকজন নিজেরাই শরীরে আঘাত করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আহত মনিরুল ইসলাম সোমবার রাতেই থানায় এজাহার জমা দিয়েছেন। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যুবলীগ নেতাচিংড়ি ঘের লুটে বাধাসাতক্ষীরা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে