Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইসমাইল বাঘাই

চুক্তি অনুমোদন নয়, ‘রেড লাইনে’ ইরান

আল-জাজিরা
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৫:০৪
চুক্তি অনুমোদন নয়, ‘রেড লাইনে’ ইরান

সংগৃহীত ছবি

ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা চুক্তির বিষয়ে অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইরানের উপকূলে একটি মাছ ধরার নৌকায় হামলার ঘটনায় একজন জেলে আহত হওয়ার খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ।

প্রতিবেদন বলছে, সিরিক উপকূলের কাছে হামলা চালানো হয় ইরানের একটি মাছ ধরা নৌকায়। সিরিকের গভর্নর রেজা শাহিদিয়ানের ভাষ্য, ইরানের আঞ্চলিক জলসীমায় মাছ ধরছিলেন জেলেটি। এ সময় হঠাৎ শত্রুপক্ষের হামলার মুখে পড়েন তিনি। হামলায় নৌকাটি ডুবে গেলেও ঘটনাস্থলে থাকা অন্য একটি নৌকা উদ্ধার করে আহত জেলেকে। তবে এই শত্রুপক্ষ কে, তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সম্ভাব্য সমঝোতা চুক্তি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। তবে খসড়া চুক্তির বিস্তারিত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্তে পৌঁছালে আনুষ্ঠানিক ঘোষণা দেবে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, সক্রিয়ভাবে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার ও পাকিস্তান। তবে সাম্প্রতিক মার্কিন পদক্ষেপ প্রভাবিত করেছে কূটনৈতিক প্রক্রিয়াকে। তার ভাষ্য, সম্ভাব্য চুক্তির খসড়ার বড় অংশে ইরান সম্মতি দিলেও বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তিনি যোগ করেন, নির্ধারিত ‘রেড লাইন’ বা মৌলিক অবস্থানে অনড় রয়েছে তেহরান।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা মার্ক কিমিটের দাবি, সম্ভাব্য সমঝোতাকে চূড়ান্ত চুক্তি হিসেবে দেখার সুযোগ নেই। ‘এটি চূড়ান্ত চুক্তি নয়। বর্তমান সংঘাত বন্ধের জন্য প্রয়োজনীয় একটি সমঝোতা স্মারক মাত্র। এটি সংঘাত বন্ধ করবে, হরমুজ প্রণালি খুলে দেবে এবং ভবিষ্যৎ আলোচনার ভিত্তি তৈরি করবে। তবে এখনো আমরা কঠিন ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধানের কাছাকাছিও পৌঁছাইনি।’

এছাড়াও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে ট্রাম্পের সঙ্গে। এক বিবৃতিতে বলা হয়, চূড়ান্ত চুক্তিতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামো ভেঙে ফেলা, ক্ষেপণাস্ত্র উৎপাদন সীমিত করা এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন বন্ধের বিষয়ে ট্রাম্পের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন নেতানিয়াহু।

এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্ভাব্য চুক্তির অনুমোদন দিয়েছেন বলে মনে করছেন তিনি। ‘আমার জানা মতে উত্তর হলো, হ্যাঁ।’

ট্রাম্প আরও জানান, চুক্তি চূড়ান্ত হলে অবিলম্বে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। তার দাবি, এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমে যাবে উল্লেখযোগ্যভাবে।

আরও পড়ুন

চুক্তি অনুমোদনের দাবি, ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১২ জুন ২০২৬

বৃহস্পতিবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, আলোচনার চূড়ান্ত বিষয়গুলো ও এর বিস্তারিত যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ অনুমোদন করেছে। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান, মিসরসহ কয়েকটি দেশ এই প্রক্রিয়ায় যুক্ত ছিল এবং তারা নীতিগতভাবে সম্মত হয়েছে।

এছাড়াও পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে তার দাবি, ‘পারমাণবিক অস্ত্র পাবে না ইরান। এ বিষয়ে সম্মত হয়েছে তারা।’ ভবিষ্যৎ চুক্তির আওতায় কোনোভাবেই পারমাণবিক অস্ত্র কিনবে না বা উন্নয়ন করবে না ইরান, এ তথ্যও উল্লেখ করেছেন ট্রাম্প।

এর আগে কয়েক দফা পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনার পর অঞ্চলজুড়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। পরে যুদ্ধবিরতির চেষ্টা এবং মধ্যস্থতামূলক আলোচনার মাধ্যমে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। সাম্প্রতিক সময়ে চলমান উত্তেজনাত মধ্যেই ইরানের এই ঘোষণা এলো, যা মধ্যপ্রাচ্যে চলমান সংকটের গতিপথে নতুন মোড় তৈরি করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

ইরানযুক্তরাষ্ট্রশান্তিচুক্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের