Agamir Somoy E-Paper
শুক্রবার, ১২ জুন, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ঠিকানা মারুফের আশ্রম
শুক্রবার, ১২ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

চীনের দিকে হিমার্স রকেট ছুড়ে মহড়া চালাল তাইওয়ান

এপি
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০২:১৪
চীনের দিকে হিমার্স রকেট ছুড়ে মহড়া চালাল তাইওয়ান

সংগৃহীত ছবি

চীনের সম্ভাব্য আক্রমণ প্রতিরোধের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের দেওয়া আধুনিক রকেট ব্যবস্থার মাধ্যমে মহড়া চালিয়েছে তাইওয়ানের সশস্ত্র বাহিনী। মহড়ার অংশ হিসেবে বুধবার তাইওয়ান প্রণালির জলসীমায় চীনের দিক লক্ষ্য করে ছোড়া হয় রকেট।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের দেওয়া অত্যাধুনিক এম-১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্স ব্যবহার করে এই মহড়া পরিচালিত হয়। এতে ব্যবহৃত রকেটগুলো তুলনামূলক কম দূরপাল্লার প্রশিক্ষণ রকেট ছিল, যা উপকূলের কাছাকাছি পানিতে গিয়ে পড়ে। তাইওয়ানের সামরিক বাহিনী জানিয়েছে, এগুলো যুদ্ধ পরিস্থিতির অনুকরণে পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রম ছিল।

মহড়ায় অংশ নিয়ে সেনা সার্জেন্ট ওয়াং মিং হুই বলেন, বর্তমান নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে হিমার্সের প্রশিক্ষণ অব্যাহত থাকবে, যাতে দেশের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে তাইওয়ানের প্রতিনিধি আলেক্সান্ডার ইউই জানান, নতুন রকেট ব্যবস্থার মাধ্যমে যুদ্ধের অনুশীলন করছে সেনাবাহিনী। তিনি কৌতুক করে বলেন, ‘আমরা একটি দ্বীপ, কেবল পূর্ব বা পশ্চিম দিকেই গুলি ছোড়া যায়। এই ক্ষেত্রে পশ্চিম দিকটা বেছে নেওয়া হয়েছে।’ তাইওয়ানের পশ্চিমেই চীনের মূল ভূখণ্ডের অবস্থান।

হিমার্স হলো একটি ট্রাকভিত্তিক আধুনিক রকেট ব্যবস্থা, যা দ্রুত স্থান পরিবর্তন করে অল্প সময়ের মধ্যে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সামরিক বিশেষজ্ঞদের মতে, এই ব্যবস্থা ‘গুলি করো এবং সরে যাও’ কৌশলের কারণে যুদ্ধক্ষেত্রে টিকে থাকার ক্ষেত্রে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা।

বিশ্লেষকদের ধারণা, চীনের তুলনামূলক বড় সামরিক শক্তির বিপরীতে তাইওয়ানকে অসম যুদ্ধকৌশলে সক্ষম করতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। এই কৌশলকে ‘পোরকুপাইন’ বা ‘সজারু নীতি’ বলা হয়, যার উদ্দেশ্য হলো প্রতিপক্ষের জন্য আক্রমণ কঠিন করে তোলা।

উল্লেখ্য, তাইওয়ানকে নিজেদের অংশ দাবি করে আসছে চীন। প্রয়োজনে বলপ্রয়োগের মাধ্যমে দ্বীপটি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণাও দিয়েছে তারা। অন্যদিকে আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলেও দ্বীপটির প্রতিরক্ষা সক্ষমতায় গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের ডিসেম্বরে তাইওয়ানের কাছে ৮২টি হিমার্স ব্যবস্থা বিক্রির বড় একটি চুক্তি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ পর্যায়ের বৈঠকের পর স্থগিত রয়েছে সেই চুক্তি।

তাইয়ানচীনহিমার্স রকেট
    শেয়ার করুন:
    Advertisement
    তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গার কৃষিতে বাড়ছে ঝুঁকি

    তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গার কৃষিতে বাড়ছে ঝুঁকি

    ১২ জুন ২০২৬, ০০:২৫

    জমকালো উদ্বোধনে বিশ্বকাপ শুরু

    জমকালো উদ্বোধনে বিশ্বকাপ শুরু

    ১২ জুন ২০২৬, ০০:৫৬

    চুক্তি অনুমোদনের দাবি, ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

    চুক্তি অনুমোদনের দাবি, ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

    ১২ জুন ২০২৬, ০০:৫১

    বাজেট বাস্তবায়নের রূপরেখা নেই, বলছে সিপিডি-টিআইবি

    বাজেট বাস্তবায়নের রূপরেখা নেই, বলছে সিপিডি-টিআইবি

    ১২ জুন ২০২৬, ০১:১৬

    আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাসপাতাল চালুর সুযোগ চায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ

    আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাসপাতাল চালুর সুযোগ চায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ

    ১২ জুন ২০২৬, ০১:৩৮

    বিশ্বকাপের প্রথম গোল কুইনোনেসের

    বিশ্বকাপের প্রথম গোল কুইনোনেসের

    ১২ জুন ২০২৬, ০২:০৬

    বাজেটকে ‘সংস্কৃতিবান্ধব’ আখ্যা দিয়ে উজ্জ্বল-রফিকের প্রশংসা

    বাজেটকে ‘সংস্কৃতিবান্ধব’ আখ্যা দিয়ে উজ্জ্বল-রফিকের প্রশংসা

    ১২ জুন ২০২৬, ০১:৫৭

    চীনের দিকে হিমার্স রকেট ছুড়ে মহড়া চালাল তাইওয়ান

    চীনের দিকে হিমার্স রকেট ছুড়ে মহড়া চালাল তাইওয়ান

    ১২ জুন ২০২৬, ০২:১৪

    বিশ্বজুড়ে ভয়াবহ আবহাওয়া ঝুঁকি, শুরু হয়েছে ‘সুপার এল নিনো’

    বিশ্বজুড়ে ভয়াবহ আবহাওয়া ঝুঁকি, শুরু হয়েছে ‘সুপার এল নিনো’

    ১২ জুন ২০২৬, ০২:৫৮

    বাজেট উচ্চাভিলাষী ও ঋণনির্ভর, বাস্তবতা বিবর্জিত: নাহিদ ইসলাম

    বাজেট উচ্চাভিলাষী ও ঋণনির্ভর, বাস্তবতা বিবর্জিত: নাহিদ ইসলাম

    ১২ জুন ২০২৬, ০৩:০৩

    ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দীর মৃত্যু

    ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দীর মৃত্যু

    ১২ জুন ২০২৬, ০৩:১৪

    বড়রা আনন্দে মেজোরা স্বস্তিতে ছোটরা চিন্তায়

    বড়রা আনন্দে মেজোরা স্বস্তিতে ছোটরা চিন্তায়

    ১২ জুন ২০২৬, ০৩:২২

    বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষে নতুন দায়িত্বপ্রাপ্তরা

    বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষে নতুন দায়িত্বপ্রাপ্তরা

    ১২ জুন ২০২৬, ০৩:৩০

    যেসব পণ্যের দাম কমবে, দাম বাড়বে

    যেসব পণ্যের দাম কমবে, দাম বাড়বে

    ১২ জুন ২০২৬, ০৩:৩২

    advertiseadvertise