Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাজেট

যেসব পণ্যের দাম কমবে, দাম বাড়বে

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৩২
যেসব পণ্যের দাম কমবে, দাম বাড়বে

গ্রাফিকস: আগামীর সময়

দাম কমবে

কৃষিপণ্য: চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি ও ভোজ্য তেলের ওপর উৎসে কর ৫, ২ ও ১ থেকে কমিয়ে মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ করা হয়েছে।

শিশুখাদ্য: আমদানি করা শিশুখাদ্য প্রস্তুতির কাঁচামালের ওপর আমদানি শুল্ক ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এতে বাজারে শিশুখাদ্যের দাম কমতে পারে।

খেজুর: মানুষের খাদ্যতালিকায় থাকা খেজুর আমদানিতে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এতে বাজারে এই পণ্যটির দাম কমতে পারে।

ডায়ালাইসিস ফিল্টার: কিডনি রোগীদের অপরিহার্য চিকিৎসাসামগ্রী ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

মসলা: প্রাত্যহিক রান্নায় ব্যবহৃত সব ধরনের মসলার ওপর থেকে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এতে বাজারে মসলার দাম কমতে পারে।

ইলেকট্রিক গাড়ি: ইলেকট্রিক গাড়ি আমদানিতে করভার কমানো হয়েছে। এ ছাড়া চার্জিং নেটওয়ার্ক বাড়াতে চার্জার ও চার্জিং স্টেশনের আমদানি পর্যায়ে মোট করভার ৩৯.৭৫% থেকে কমিয়ে সম্পূর্ণ শূন্য করা হয়েছে।

স্কিন কেয়ার: স্থানীয় স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস উৎপাদনকারীদের উৎসাহ দিতে এই শিল্পেরে দুটি কাঁচামাল আমদানির সম্পূরক শুল্ক ৩০ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।

মোবাইল সিম: মোবাইল সেবা আরও সহজলভ্য করতে প্রতিটি মোবাইল সিম কেনার ওপর আরোপিত ৩০০ টাকা হারে কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এতে সিম কেনা সস্তা হবে।

সার ও কীটনাশক: কৃষিকাজে ব্যবহার্য সব সারের ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট এবং সব ধরনের কীটনাশক আমদানিতে ৭ দশমিক ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।

ভোজ্য তেল: দেশে ভোজ্য তেল সরবরাহ বাড়াতে এবং কৃষি খাতে বিনিয়োগ উৎসাহিত করতে দেশীয় তৈলবীজ-নির্ভর ভোজ্য তেল উৎপাদনে ১০ বছরের দীর্ঘমেয়াদি কর সুবিধা দেওয়া হয়েছে।

বাদ্যযন্ত্র: গিটার, পিয়ানো, ভায়োলিন আমদানিতে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এতে বাজারে এসব বাদ্যযন্ত্রের দাম কমতে পারে।

 

দাম বাড়বে

সিগারেট: সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য বাড়ানো হয়েছে। নিম্ন স্তরের ক্ষেত্রে ১০ শলাকা ৬২, মধ্যম স্তরে ৯২, উচ্চ স্তরে ১৬০ এবং অতি উচ্চ স্তরে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিদেশি কাজুবাদাম: দেশীয় চাষিদের সুরক্ষায় আমদানি করা প্রক্রিয়াজাত এবং অপ্রক্রিয়াজাত কাজুবাদামের আমদানি শুল্ক ১ ও ৫ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে।

ওয়াশিং মেশিন: বাসাবাড়িতে কাপড় ধোয়ার কাজে ব্যবহৃত সব ধরনের আমদানি করা হাউজহোল্ড টাইপ ওয়াশিং মেশিনে নতুন করে ২০% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।

জর্দা ও নিকোটিন: জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিকোটিন পাউচ ও নিকোটিন গ্র্যানুলস আমদানির ক্ষেত্রে ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।

হিমায়িত মাছ: বিভিন্ন ধরনের উচ্চমূল্যের হিমায়িত মাছ আমদানি পর্যায়ে ১৫ শতাংশ মূসক বা ভ্যাট আরোপ করা হয়েছে। এতে এসব মাছের দাম বাড়তে পারে।

রড: বাড়ি নির্মাণের অন্যতম প্রধান উপকরণ বিভিন্ন ধরনের এমএস প্রোডাক্ট বা রড উৎপাদনের পর্যায়ে বিদ্যমান সুনির্দিষ্ট ভ্যাট কিছুটা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এতে বাজারে রডের দাম বাড়তে পারে।

বাইসাইকেল: দেশে উৎপাদিত যন্ত্রাংশের সুরক্ষায় আমদানি করা বাইসাইকেলের ফ্রি হুইল আমদানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ১৫ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে, সঙ্গে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

পাঙাশ মাছের ফিলেট: দেশীয় মৎস্যশিল্পের বাজার নিশ্চিত করতে আমদানি করা পাঙাশ মাছের ফিলেটের ওপর নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক বসানো হয়েছে।

তামার তার ও টিউব: দেশীয় কপারশিল্পের সুরক্ষায় কপার বা তামার তার আমদানিতে ১০ শতাংশ রেগুলেটরি শুল্ক বসানো হয়েছে। এ ছাড়া কপার টিউব আমদানিতে শুল্ক ১৫ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে।

সুগন্ধ বৃক্ষ নির্যাস: আমদানি করা বৃক্ষ, বৃক্ষের অংশ এবং সুগন্ধ বৃক্ষ নির্যাসের আমদানি পর্যায়ে নতুন করে ১৫ শতাংশ মূসক বা ভ্যাট আরোপ করার প্রস্তাব করা হয়েছে।

বিশেষ কাগজ: কাগজশিল্পের দেশীয় উৎপাদকদের সুরক্ষায় গ্রিজ প্রুফ পেপার ও গ্লাসিন পেপার আমদানির ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং নতুন করে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপ করা হয়েছে। এতে এসব কাগজের দাম বাড়তে পারে।

বাজেটএবারের বাজেটদাম কমবেদাম বাড়বে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ