Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নারায়ণগঞ্জ

ছাদের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত মা হাসপাতালে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ২৩:১৯
ছাদের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত মা হাসপাতালে

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় একটি তিনতলা ভবনের ছাদের দেয়াল ধসে পাশের টিনশেড ঘরের ওপর পড়ে নিহত হয়েছে সাত মাসের এক শিশু। এ ঘটনায় গুরুতর আহত শিশুটির মা চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

বুধবার সকালে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সময় নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওভোগ এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা। নিহত শিশুর নাম আরিয়ান। তার বাবা মো. জসিম পেশায় রেস্তোরাঁকর্মী। ওই টিনশেড বাসায় ভাড়া থাকতেন পরিবারটি। তাদের গ্রামের বাড়ি বরিশালে। এসব তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে দেয়াল ধসে পড়া ভবনটির মালিক লন্ডনপ্রবাসী সরকার কামাল। তার অনুপস্থিতিতে ভবনটি দেখাশোনা করতেন বড় ভাই সরকার হুমায়ুন কবির, যিনি জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক। ক্ষতিগ্রস্ত পরিবার যে বাড়িতে ভাড়া থাকতেন, সেটির মালিক সরকার আলম। স্থানীয়দের ভাষ্য, তিনিও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

ওসি সাজেদুর রহমান বলেছেন, ‘তিনতলা ভবনের ছাদের পাশের দেয়ালটি বৃষ্টির পানির কারণেই হয়তো নরম হয়ে গিয়েছিল। সকালের ভারী বর্ষণ ও ঝড়ো বাতাসের কারণে সেটি ধসে পড়ে পাশের টিনশেড বাড়িতে। তখন ওই ঘরটিতে ঘুমিয়ে ছিল মা ও শিশু।’

দুর্ঘটনার পর আহত মা ও শিশুকে প্রথমে নেওয়া হয় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে। পরে সেখান থেকে তাদের পাঠানো হয় মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যায় শিশুটি। তবে মা খাদিজা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ওসি।

এদিকে সরকার হুমায়ুন কবির বলেছেন, ‘আমি দেয়ালটি নড়বড়ে আছে সেইটা ছোটভাইকে জানাইছিলাম। আমি রেলিংটা ভাইঙাও ফেলতে বলছিলাম। কিন্তু ও আর তা করায়নি। আজকের সকালের ঝড়ে এইটা ভাইঙা পড়ছে।’

ঘটনাটিকে দুর্ঘটনা উল্লেখ করে তিনি যোগ করেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তার ছোটভাই।

ওসি সাজেদুর রহমান আরও বলেছেন, ‘মরদেহটি ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে আছে। সেখানে কাজ করছে শাহবাগ থানা পুলিশ। আমাদের থানা পুলিশও ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। ক্ষতিগ্রস্ত পরিবার থানায় অভিযোগ করলে সেই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

নারায়ণগঞ্জদেয়াল ধস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!