Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এক কাপ চায়ের স্বাদ নিতে বারবার ফিরে আসে মানুষ

  • চায়ের দোকান নয়, এ যেন শ্রীমঙ্গলের প্রাণের আড্ডা
  • বাঁশ-টিনের ছোট্ট দোকান, আজ হাজার মানুষের প্রিয় ঠিকানা
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ২০:১১
এক কাপ চায়ের স্বাদ নিতে বারবার ফিরে আসে মানুষ

ছবি: আগামীর সময়

পাকা সড়কের পাশে সারি সারি গাছ আর সবুজ চা-বাগান। সেই মনোমুগ্ধকর পরিবেশের মাঝেই বাঁশ, কাঠ ও টিনে তৈরি ছোট্ট একটি চায়ের দোকান। ভোরের আলো ফুটতেই ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে সেখানে ভিড় করেন নানা বয়সী মানুষ। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন, কেউ খবরের কাগজ পড়েন, আবার কেউ সবুজ প্রকৃতির নীরবতায় বসে উপভোগ করেন এক কাপ গরম চা।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের পাশে অবস্থিত এই চায়ের দোকানটি স্থানীয়দের কাছে দীর্ঘদিনের পরিচিত। ২০০৩ সালে বাঁশ ও ছনের ছোট্ট টংঘর হিসেবে যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে বদলেছে দোকানের অবকাঠামো। তবে জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। বর্তমানে এটি শুধু চা বিক্রির স্থান নয়, বরং স্থানীয় বাসিন্দা, ভ্রমণপিপাসু ও চা-প্রেমীদের প্রিয় মিলনকেন্দ্রে পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দা অনির্বাণ সেনগুপ্ত বললেন, প্রকৃতির মাঝে বসে এক কাপ চা পান করার আনন্দই আলাদা। বাইরে থেকে অতিথি এলে তাদেরও এখানে নিয়ে আসি। বিশেষ করে বিকেলের দিকে দোকানটিতে মানুষের উপস্থিতি আরও বেড়ে যায়।

আরও পড়ুন

অপরাধীদের হাতে থানা লুটের অস্ত্র

২৭ জুলাই ২০২৬

দোকানের মালিক সাদ্দাম মিয়া জানান, কৃষক পরিবারের সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয়েছে। বাবার সঙ্গে কৃষিকাজ ও গরুর খামারে কাজ করার পাশাপাশি জীবিকার সন্ধানে চায়ের ব্যবসা শুরু করেন। প্রথমে ছোট একটি দোকান দিয়ে যাত্রা শুরু হলেও পরিশ্রম, আন্তরিকতা এবং গ্রাহকদের ভালোবাসায় আজকের অবস্থানে পৌঁছেছেন। তিনি বলেন, এই দোকানই এখন আমার পরিবারের প্রধান আয়ের উৎস। এখান থেকে আয় করেই সংসার চালাই।

দোকানের কর্মী মারুফ হোসেন সাদ্দাম জানান, প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৫০০ কাপ চা বিক্রি হয়। দুধ চা, মালাই চা ও রং চায়ের পাশাপাশি স্থানীয় স্বাদের বিভিন্ন চা পান করতে দূর-দূরান্ত থেকেও মানুষ আসেন। দেশি-বিদেশি পর্যটকেরাও শ্রীমঙ্গল ভ্রমণে এসে এখানে কিছুটা সময় কাটান এবং চা-বাগানের মনোরম সৌন্দর্য উপভোগ করেন।

সবুজ প্রকৃতির স্নিগ্ধতা, ধোঁয়া ওঠা এক কাপ চা আর মানুষের প্রাণখোলা আড্ডা সব মিলিয়ে ছোট্ট এই চায়ের দোকানটি এখন শ্রীমঙ্গলের এক অনন্য পরিচিতি। প্রতিদিন এখানে শুধু চা-ই পরিবেশন হয় না, বরং সৃষ্টি হয় নতুন নতুন গল্প, স্মৃতি, সংগ্রাম আর আন্তরিকতার এক জীবন্ত অনুষঙ্গ।

শ্রীমঙ্গলচাআড্ডা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন