Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
আগামীর সময়
কিরণের যৌতুকবিরোধী লড়াই
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুমিল্লা

অল্পের জন্য রক্ষা পেলেন ওসিসহ পুলিশ সদস্যরা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১৮:৩৯
অল্পের জন্য রক্ষা পেলেন ওসিসহ পুলিশ সদস্যরা

ডাকাতদের হামলায় কুমিল্লার লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। তবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা। এ সময় ডাকাতদের গরুবোঝাই মিনি ট্রাক ও আটটি গরু উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত সোয়া ২টার দিকে লাকসাম উপজেলার বাকই ইউনিয়নের বিজরা এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী।

পুলিশ জানায়, গভীর রাতে বিজরা এলাকায় পুলিশের একটি দল সিএনজিচালিত অটোরিকশায় টহল দিচ্ছিল। এ সময় একটি ট্রাক তাদের বহনকারী অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে সড়কের পাশে ফেলে দেয়। ঘটনাস্থলে পুলিশ একটি গরুবোঝাই ট্রাক ও একটি খালি মিনি ট্রাক দেখে ডাকাতচক্র বলে সন্দেহ হয় টহলরত পুলিশদের।

টহল দল বিষয়টি তাৎক্ষণিকভাবে ওসিকে জানায়। খবর পেয়ে ওসি পুলিশ সদস্যদের নিয়ে অভিযানে নামেন। পাশাপাশি আশপাশের থানাগুলোকে বেতার বার্তা ও মোবাইল ফোনে সতর্ক করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল প্রথমে বিজরা এলাকা হয়ে বরুড়ার চণ্ডীমুড়া বাজারের দিকে চলে যায়। পরে পুলিশের ধাওয়া খেয়ে তারা দুটি ট্রাক নিয়ে লালমাই উপজেলার বাগমারা হয়ে ভূশ্চি সড়ক দিয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে ডাকাতদের একটি ট্রাক থেমে গেলে পেছনে থাকা পুলিশের পিকআপ ভ্যানকে ট্রাক দিয়ে উল্টো ধাক্কা দেওয়া হয়। এতে পুলিশের গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এ সুযোগে ডাকাতরা গরুবোঝাই ট্রাকটি ফেলে অন্য একটি গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ গরুবোঝাই মিনি ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধার করা গরুর মধ্যে চারটি গাভী ও চারটি বাছুর রয়েছে।

গরুবোঝাই মিনি ট্রাকটি নীলফামারী থেকে লাকসাম ও নোয়াখালীর উদ্দেশে রওনা হয়েছিল। পথে ডাকাতরা ট্রাকটির চালক ও গরুর সঙ্গে থাকা আরেক ব্যক্তিকে অন্যত্র ফেলে দিয়ে গাড়িটির নিয়ন্ত্রণ নিয়েছিল বলে জানায় পুলিশ।

‘পালিয়ে যাওয়া ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে নীলফামারী থেকে আসা ট্রাকের চালক ও সঙ্গে থাকা ব্যক্তির এখনো কোনো সন্ধান মেলেনি’— জানালেন ওসি কাজী কামরুন্নাহার লাইলী।

পুলিশডাকাতআসামিওসি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৮ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    ইংল্যান্ড
    ৪
    ক্রোয়েশিয়া
    ২
    ১৮ জুন ২০২৬
    সকাল ৫:০০ টা
    ঘানা
    ১
    পানামা
    ০
    ১৮ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    উজবেকিস্তান
    ১
    কলম্বিয়া
    ৩
    ১৮ জুন ২০২৬
    রাত ১০:০০ টা
    চেক প্রজাতন্ত্র
    ০
    দক্ষিণ আফ্রিকা
    ০
    ‘হাত কাটা যাচ্ছে প্রত্যেক এমপির’

    ‘হাত কাটা যাচ্ছে প্রত্যেক এমপির’

    ১৮ জুন ২০২৬, ০০:১৯

    কিরণের যৌতুকবিরোধী লড়াই

    কিরণের যৌতুকবিরোধী লড়াই

    ১৮ জুন ২০২৬, ০৩:৪১

    সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াতের এমপি

    সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াতের এমপি

    ১৮ জুন ২০২৬, ০১:০৮

    সমঝোতা স্মারকে সাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

    সমঝোতা স্মারকে সাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

    ১৮ জুন ২০২৬, ০৪:৩৮

    আর কত আক্রান্ত হবে পুলিশ

    আর কত আক্রান্ত হবে পুলিশ

    ১৮ জুন ২০২৬, ০৪:৪০

    পারমাণবিক ইস্যুতে নরম ইরান, ৩০০ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

    পারমাণবিক ইস্যুতে নরম ইরান, ৩০০ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

    ১৮ জুন ২০২৬, ০১:২৫

    ঝুঁকিপূর্ণ ৪২ কোম্পানি চিহ্নিত

    ঝুঁকিপূর্ণ ৪২ কোম্পানি চিহ্নিত

    ১৮ জুন ২০২৬, ০৫:৪২

    স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

    স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

    ১৮ জুন ২০২৬, ০৫:৫৩

    মন্ত্রমুগ্ধ সতীর্থ প্রতিপক্ষ সবাই

    মন্ত্রমুগ্ধ সতীর্থ প্রতিপক্ষ সবাই

    ১৮ জুন ২০২৬, ০৪:৫৭

    এখনও ট্রিগারে রয়েছে আঙুল, সমঝোতা স্মারক প্রসঙ্গে বাঘের গালিবাফ

    এখনও ট্রিগারে রয়েছে আঙুল, সমঝোতা স্মারক প্রসঙ্গে বাঘের গালিবাফ

    ১৮ জুন ২০২৬, ০৩:০৭

    শেষের নাটকে ঘানার জয়

    শেষের নাটকে ঘানার জয়

    ১৮ জুন ২০২৬, ০৭:০৭

    যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়

    যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়

    ১৮ জুন ২০২৬, ০২:১০

    ব্রাজিল থেকে ইরান সমর্থনে যুবকের দুধ দিয়ে গোসল

    ব্রাজিল থেকে ইরান সমর্থনে যুবকের দুধ দিয়ে গোসল

    ১৮ জুন ২০২৬, ০৪:০০

    আ. লীগের বিচার ও নিষিদ্ধের সিদ্ধান্ত দেবে সময়

    আ. লীগের বিচার ও নিষিদ্ধের সিদ্ধান্ত দেবে সময়

    ১৮ জুন ২০২৬, ০৩:৪৮

    ফেসবুক থেকে বিশ্বকাপে ইতিহাস উইসার

    ফেসবুক থেকে বিশ্বকাপে ইতিহাস উইসার

    ১৮ জুন ২০২৬, ০২:৫৯

    advertiseadvertise