Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভেদরগঞ্জ

বিল পরিশোধ করেও ‘বকেয়া’

জাহিদ হাসান, ভেদরগঞ্জ (শরীয়তপুর)
agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৯
বিল পরিশোধ করেও ‘বকেয়া’

সংগৃহীত ছবি

বিদ্যুতের বিল নিয়মিত পরিশোধ করেও পরবর্তী মাসের বিলে ‘বকেয়া’ দেখানো হচ্ছে। এমন অভিযোগ করেছেন শরীয়তপুরের ভেদরগঞ্জের একটি গ্রামের একাধিক গ্রাহক। গ্রামের একাধিক গ্রাহকের বিলে একই ধরনের অসঙ্গতি দেখা দেওয়ায় বিল পরিশোধ করেও নতুন বিলে বকেয়া টাকার অঙ্ক দেখে বিভ্রান্ত ও ক্ষুব্ধ তারা।

স্থানীয়দের অভিযোগ, সময়মতো বিল পরিশোধের পরও পরবর্তী মাসের বিলে আগের বিলের টাকা বকেয়া হিসেবে দেখানো হয়েছে। এতে একই বিল পুনরায় পরিশোধ করতে হবে কি না, তা নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন তারা। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় কেউ কেউ অতিরিক্ত অর্থও পরিশোধ করেছেন। পাশাপাশি জুলাই ও আগস্ট মাসে অনেক গ্রাহকের বিল স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি এসেছে বলে অভিযোগ রয়েছে।

যাদের নিয়মিত বিদ্যুৎ বিল ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে থাকে, তাদের অনেকের বিল এবার ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত করা হয়েছে। একইভাবে, ১ থেকে ২ হাজার টাকা নিয়মিত বিল দেওয়া গ্রাহকদের ক্ষেত্রেও ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বিল এসেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

হঠাৎ করে কয়েক গুণ বেশি বিল আসায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের গ্রাহকেরা। বিল সংশোধন ও বিষয়টি জানাতে ভুক্তভোগীদের অনেকে ভেদরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করছেন। তাদের অভিযোগ, অফিসে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান হচ্ছে না।

ভেদরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে কথা হয় সোহেল নামে এক গ্রাহকের সঙ্গে। তিনি পেশায় ভ্যানচালক। সোহেল বলেন, তিনি নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। কিন্তু গত মাসের বিলে আগের পরিশোধ করা বিল বকেয়া হিসেবে দেখানো হয়েছে। বিষয়টি সংশোধনের জন্য তাকে অফিসে আসতে হয়েছে।

আরও পড়ুন

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৭

১১ সেপ্টেম্বর ২০২৬

ইয়ার হোসেন নামে আরেক গ্রাহক বলেন, তার নিয়মিত মাসিক বিদ্যুৎ বিল ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকার মধ্যে থাকত। কিন্তু জুলাই মাসে তার নামে ৬ হাজার ৪৭ টাকা বিল আসে। তিনি বিল পরিশোধ করার পরও আগস্ট মাসের বিলে বকেয়াসহ ৯ হাজার ৬৮৩ টাকা দেখানো হয়েছে বলে দাবি করেন।

ইয়ার হোসেন বলেন, জুলাই মাসের ৬ হাজার ৪৭ টাকা বিল আমি পরিশোধ করেছি। এরপরও আগস্টের বিলে সেই টাকা বকেয়া হিসেবে দেখানো হয়েছে। পরিশোধ করা বিল আবার বকেয়া হিসেবে দেখানোর কারণ জানতে চাই।

সজিব মাঝি নামে আরেক গ্রাহক বলেন, আমি নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেছি। এরপরও নতুন বিলে আগের বিল বকেয়া দেখানো হয়েছে। অফিসে যোগাযোগ করলে ভুল হয়েছে বলে জানানো হয়েছে। শুধু আমার নয়, অনেকের একই সমস্যা হয়েছে। অনেকে বিষয়টি না বুঝে বকেয়া হিসেবে দেখানো টাকাও পরিশোধ করে দিয়েছেন।

ভুক্তভোগীরা জানান, বিল পরিশোধের প্রমাণ হিসেবে গ্রাহকেরা রসিদ, মোবাইল ব্যাংকিংয়ের ট্রানজেকশন আইডি ও অন্যান্য লেনদেনের তথ্য সংরক্ষণ করে রেখেছেন। তবে এসব প্রমাণ থাকা সত্ত্বেও পরবর্তী বিলে একই অর্থ বকেয়া হিসেবে দেখানোয় তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভেদরগঞ্জ সাব-জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মতিউর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে কোনো নির্দিষ্ট বিলিং তারিখে গরমিল বা ত্রুটি হলে এর প্রভাব একাধিক গ্রাহকের বিলে পড়তে পারে। কোনো গ্রাহকের এমন সমস্যা হয়ে থাকলে তিনি অফিসে যোগাযোগ করলে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় সমাধানের ব্যবস্থা করা হবে।

ভেদরগঞ্জবিদ্যুৎ বিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ