Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গোপালগঞ্জ

বিলে শামুক নিধন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

গোপালগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৯:১৭
বিলে শামুক নিধন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

ছবি: আগামীর সময়

বিলের পানিতে একসময় যেখানে চোখে পড়ত অসংখ্য শামুক, এখন সেখানে কমছে শামুকের উপস্থিতি। প্রতিদিন বিভিন্ন বিল ও খাল থেকে বিপুল পরিমাণ শামুক সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছে বিক্রয় কেন্দ্রে। জেলার বিভিন্ন বিলসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অন্তত ৫শ’ বস্তা শামুক কেনাবেচা হয়। ব্যাপকহারে শামুক আহরণের কারণে জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

বিলের পানিতে নেমে শামুক সংগ্রহ করছেন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ। কারও হাতে ঝুড়ি, কারও হাতে বস্তা। পানির নিচ থেকে কুড়িয়ে তোলা হচ্ছে একের পর এক শামুক। এরপর সেগুলো জমা হচ্ছে নির্দিষ্ট বিক্রয় পয়েন্টে।

স্থানীয় বাসিন্দা রমেন বিশ্বাস, সুশান্ত বালাসহ বেশ কিছু লোকজনের দেওয়া তথ্য অনুযায়ী, সাতপাড়, সিংগা, বরইতলা, মঠবাড়ি, রাহুথড়, বরমপাল্টা, পাথরগ্রাম, বড়খোলা ও চান্দার বিলসহ জেলার বিভিন্ন বিল থেকে প্রতিদিন বিপুল পরিমাণ শামুক সংগ্রহ করা হয়। পরে এসব শামুক নিয়ে আসা হয় স্থানীয় বিভিন্ন কেনাবেচার পয়েন্টে। সেখানে বস্তা বস্তা শামুকের বেচাকেনা চলে। প্রতিদিন প্রায় ৫শ’ বস্তা শামুক কেনাবেচা হচ্ছে বলে দাবি স্থানীয়দের। ফলে একদিকে যেমন তৈরি হয়েছে একটি স্থানীয় বাণিজ্যিক চক্র, অন্যদিকে ব্যাপকহারে শামুক সংগ্রহের কারণে তৈরি হয়েছে পরিবেশগত উদ্বেগ।

আরও পড়ুন

গ্যাস নেই, মাটির চুলায় রান্না

১৪ আগস্ট ২০২৬

এ সময়ে বিলাঞ্চলের মানুষের হাতে কোনও কাজ থাকে না। বিল থেকে শামুক ধরে বিক্রি করেন হাজার হাজার মানুষ। এটা করে তাদের কিছু আয় হয়। শামুক ধরে ও তা বাজারে বিক্রি করে এসব খেটে খাওয়া মানুষের সংসার চলে।

ছোট ছোট নৌকায় স্থানীয়রা বিল থেকে শামুক সংগ্রহ করে আর তা বস্তায় বস্তায় কিনে নেয় ফড়িয়া ব্যবসায়ীরা। এসব ফড়িয়া ব্যবসায়ীরা বিভিন্ন চিংড়ি মাছের ঘেরে বিক্রি করে থাকে।

গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, শামুক সংগ্রহকারী ও বিক্রেতাদের সঙ্গে আমরা সভা করে এ পেশা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাব।পাশাপাশি তারা যাতে এই সময়ে বিকল্প কর্মসংস্থান খুঁজে পায় সে পরামর্শও দেওয়া হবে।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মো. রাশেদুজ্জামান বলেন, একটি জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষার জন্য প্রতিটি প্রাণীরই ভূমিকা রয়েছে। অতিরিক্ত শামুক আহরণ হলে জলজ পরিবেশের খাদ্যশৃঙ্খলে প্রভাব পড়তে পারে। তাই শামুক আহরণে একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা প্রয়োজন।

স্থানীয়দের দাবি, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। একই সঙ্গে বিলের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য বিভাগ, পরিবেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন অভিজ্ঞমহল।

গোপালগঞ্জশামুকজীববৈচিত্র্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’