Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ব্রাহ্মণবাড়িয়া

গ্যাস নেই, মাটির চুলায় রান্না

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৮:৫৭
গ্যাস নেই, মাটির চুলায় রান্না

হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকেরা, ছবি : আগামীর সময়

ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। পাইপলাইনে চাহিদার অর্ধেক গ্যাসও না পাওয়ায় সংকট তীব্র আকার ধারণ করেছে। বন্ধ হয়ে গেছে জেলার প্রায় সব কটি সিএনজি ফিলিং স্টেশন। গ্যাসনির্ভর শিল্প-কারখানার উৎপাদনও থমকে গেছে। বাসাবাড়িতে গ্যাস না থাকায় অনেক এলাকায় মাটির চুলা ও সিলিন্ডার গ্যাসে রান্না করতে হচ্ছে।

গত বুধবার (১২ আগস্ট) দুপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় সব ধরনের গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ কার্যত বন্ধ হয়ে যায়। এতে পুরোপুরি বন্ধ রয়েছে পাঁচটি সিএনজি ফিলিং স্টেশন এবং ১৭টি গ্যাসনির্ভর শিল্প-কারখানা। আকস্মিক এ সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আবাসিক গ্রাহকরা।

বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, দুপুরের পর থেকেই চুলায় গ্যাসের চাপ কমতে কমতে একপর্যায়ে সরবরাহ বন্ধ হয়ে যায়। কোথাও কোথাও সামান্য গ্যাস পাওয়া গেলেও চাপ এতটাই কম যে চুলা জ্বলছে না। ফলে বাধ্য হয়ে অনেকে মাটির চুলা জ্বালিয়ে রান্না করছেন। আবার কেউ কেউ অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস কিনে রান্নার কাজ চালিয়ে নিচ্ছেন।

গ্যাসের ওপর নির্ভরশীল পরিবারগুলোর দৈনন্দিন জীবনযাত্রায়ও এর প্রভাব পড়েছে। বিশেষ করে কর্মজীবী মানুষ ও ছোট শিশু থাকা পরিবারগুলো রান্না নিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। হঠাৎ করে সিলিন্ডার গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় কোথাও কোথাও তা সংগ্রহ করতেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে গ্রাহকদের।


আরও পড়ুন

ইউরোপযাত্রার ভূমধ্যসাগর রুটে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি

১৪ আগস্ট ২০২৬

অন্যদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও দেখা দিয়েছে অচলাবস্থা। পাঁচটি ফিলিং স্টেশন পুরোপুরি বন্ধ থাকায় সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চালকরা বিপাকে পড়েছেন। এতে যাত্রী পরিবহনেও এর প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।


শিল্প খাতেও পড়েছে এর সরাসরি প্রভাব। গ্যাসনির্ভর ১৭টি শিল্প-কারখানা বন্ধ থাকায় উৎপাদন কার্যক্রম পুরোপুরি থেমে গেছে। এতে কারখানার মালিকদের পাশাপাশি শ্রমিকদেরও কর্মসংস্থান ও আয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে জেলার কিছু এলাকায় স্বল্প পরিসরে গ্যাস সরবরাহ থাকলেও চাপ খুবই কম। স্থানীয় গ্রাহকদের ভাষ্য, এভাবে চলতে থাকলে আবাসিক, পরিবহন ও শিল্প—সব খাতেই সংকট আরও তীব্র হতে পারে।

হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণ এবং পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে—এ বিষয়ে জানতে চাইলে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিজিএম প্রকৌশলী মো. শফিকুল হক বললেন, এলএনজি সংকটের কারণে গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়া যাচ্ছে না। কবে নাগাদ এই সংকট কাটবে সে সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষও আমাদের কিছু জানাতে পারছে না। তবে কিছুদিন সময় লাগবে- এটা বোঝা যাচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়াগ্যাসমাটির চুলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’