বগুড়ায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১
বগুড়া প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ভোরে উপজেলার ছাতুয়া মাতালপাড়া গ্রামে।
স্থানীয়রা জানান, ভোরে গোপাল চন্দ্রের বাড়ির দেয়াল কেটে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন এক ব্যক্তি। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা চারপাশ থেকে ঘিরে ফেলে ওই ব্যক্তিকে। এসময় গ্রামবাসী পিটুনি দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেছেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।’




