Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আট গুলির ক্ষত নিয়ে আবারও লোকালয়ে হাতি

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৩:৩১
শেয়ার করুন:
আট গুলির ক্ষত নিয়ে আবারও লোকালয়ে হাতি

আবার লোকালয়ে ঢুকে পড়েছে আহত বন্যহাতি। ছবি: আগামীর সময়

শরীরে আটটি গুলির ক্ষত। সবচেয়ে গুরুতর আঘাত পেছনের ডান পায়ের জয়েন্টে। ওই পায়ে ভর দিয়ে ঠিকমতো হাঁটতেও পারছে না হাতিটি। চিকিৎসা শেষে পাহাড়ে ফেরার কয়েক দিনের মধ্যেই আবার লোকালয়ে ঢুকে পড়েছে আহত বন্যহাতিটি।

আজ শনিবার সকালে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে ঢুকে পড়ে হাতিটি। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও স্থানীয় বাসিন্দারা হাতিটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা করেন। একপর্যায়ে হাতিটি ধীরে ধীরে বনের দিকে গেলেও পুরোপুরি পাহাড়ে ফিরে যায়নি। বনের কাছাকাছি এলাকায় ঘোরাফেরা করছে। হাতিটিকে দেখতে ঘটনাস্থলে ভিড় করছেন শত শত মানুষ।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেছেন, আজ সকালে শীলখালী রেঞ্জের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে হাতিটি অবস্থান নেয়। পরে স্থানীয় লোকজন আগুন জ্বালিয়ে ও ঢিল ছুড়ে সেটিকে বনে ফেরানোর চেষ্টা করেন। তবে ডান পায়ে আঘাত থাকায় হাতিটি স্বাভাবিকভাবে হাঁটতে পারছিল না। ধীরে ধীরে কোনো রকমে বনের কাছাকাছি পৌঁছায়।

শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানিয়েছেন, আহত হাতিটি আবার লোকালয়ে চলে আসায় তাকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা চলছে। এর আগে হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত শনাক্ত করে চিকিৎসা দেওয়া হয়েছিল। পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১৮ নভেম্বর শীলখালী রেঞ্জের গর্জনবাগান এলাকার দুর্গম পাহাড়ে অসুস্থ অবস্থায় হাতিটির সন্ধান পায় বন বিভাগ। কয়েক দিনের অনুসন্ধানের পর ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ ভেটেরিনারি দলের সহায়তায় ট্র্যাঙ্কুলাইজার প্রয়োগ করে হাতিটিকে অচেতন করা হয়। এরপর প্রায় এক ঘণ্টা ধরে চলে চিকিৎসা।

আরও পড়ুন

আহত হাতির প্রতি সঙ্গীর নিঃস্বার্থ ভালোবাসা

১৭ নভেম্বর ২০২৬

চিকিৎসক দল হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত শনাক্ত করে। নাকের নিচে, কানের পাশে ও শরীরের বিভিন্ন অংশে এসব আঘাত ছিল। এর মধ্যে পেছনের ডান পায়ের হাড় ও টার্সাল জয়েন্টে থাকা দুটি ক্ষত ছিল সবচেয়ে গুরুতর। ক্ষত দুটি প্রায় ৮ থেকে ১০ ইঞ্চি গভীর। পায়ের জয়েন্টের ভেতরে একটি গুলি রয়ে গেছে, যা বের করা অত্যন্ত জটিল বলে জানিয়েছিলেন ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, হাতিটির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। এত গুরুতর আঘাতের কারণে হাতিটির পুরোপুরি সুস্থ হয়ে ওঠা নিয়ে শঙ্কা আছে। চিকিৎসার সময় হাতিটির সঙ্গে আরেকটি পুরুষ হাতিও ছিল। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বন বিভাগের সদস্যরা দুই দলে ভাগ হয়ে সতর্ক অবস্থানে থেকে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান জানিয়েছেন, আহত হাতিটির চিকিৎসায় বন বিভাগ, ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক দল ও ওয়াইল্ডলাইফ রেসকিউ দলের সদস্যরা একসঙ্গে কাজ করেছেন। চিকিৎসা শেষে পাহাড়ে ফেরানোর পরও হাতিটির লোকালয়ে ফিরে আসার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বন বিভাগ।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম জানিয়েছেন, হাতিটিকে ভয় দেখানো, ঢিল ছোড়া বা উত্তেজিত করা উচিত নয়। বরং নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি। গুরুতর আহত হাতিটি আতঙ্কিত হয়ে পড়লে মানুষ ও হাতি উভয়ের জন্যই পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

আহত হাতিগুলিকক্সবাজারটেকনাফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    ‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’

    ‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’