Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নারায়ণগঞ্জে গার্মেন্টসের জুটবোঝাই ট্রাকে পেট্রোল বোমা, পুড়ল মালামাল

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:০০
শেয়ার করুন:
নারায়ণগঞ্জে গার্মেন্টসের জুটবোঝাই ট্রাকে পেট্রোল বোমা, পুড়ল মালামাল

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিং করে রাখা গার্মেন্টসের ওয়েস্টেজ জুটবোঝাই ট্রাকে আগুন। ছবি: আগামীর সময়

নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিং করে রাখা গার্মেন্টসের ওয়েস্টেজ জুটবোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটিতে থাকা সব মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ট্রাকচালক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি ট্রাকটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন।

আজ সোমবার ভোর পৌনে ৫টার দিকে ফতুল্লার স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সরেজমিনে গিয়ে ট্রাকচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রাম থেকে চাঁদনী ট্রান্সপোর্টের পাঁচটি ট্রাকে করে গার্মেন্টসের ওয়েস্টেজ জুট নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম বটতলা এলাকার প্রান্ত এন্টারপ্রাইজে যাচ্ছিলেন চালকেরা। গতকাল রবিবার বিকাল ৪টার দিকে চট্টগ্রাম থেকে রওনা হয়ে সোমবার ভোর ৪টার দিকে তারা নির্ধারিত এলাকায় পৌঁছান। এরপর স্টেডিয়ামের সামনে লিংক রোডের পাশে পাঁচটি ট্রাক পার্কিং করে চালকেরা গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি পাঁচটি ট্রাকের মধ্যে একটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আগুন ছড়িয়ে পড়লে পাশের ট্রাকগুলোর চালকেরা ঘুম থেকে উঠে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

অন্য একটি ট্রাকের চালক মো. রিয়াজ জানান, তারা রাতে পাঁচটি ট্রাক সেখানে পার্কিং করে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ একটি ট্রাকে আগুন দেখতে পেয়ে তিনি ঘুম থেকে উঠে চালক মামুনকে ডাক দেন। পরে সবাই মিলে নিজেদের গাড়িতে থাকা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

‘অটোরিকশায় এসে’ পার্কিং করা অনাবিল পরিবহনে আগুন দুর্বৃত্তদের

২৩ নভেম্বর ২০২৬

আগুনে পুড়ে যাওয়া ট্রাকের চালক মামুন জানান, ভোর ৪টার দিকে তারা সেখানে পৌঁছে ট্রাক পার্কিং করে ঘুমিয়ে পড়েন। পরে আগুন লাগার খবর পেয়ে ঘুম থেকে উঠে নিজের ট্রাকে আগুন জ্বলতে দেখেন। অন্য চালকদের নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও মালামাল রক্ষা করতে পারেননি। তার ট্রাকে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার মালামাল ছিল।

স্থানীয় নৈশপ্রহরী কামাল হোসেনের দাবি, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ঘটনাস্থলে আসেন। তাদের একজন চলন্ত মোটরসাইকেল থেকে পার্কিং করে রাখা ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এরপর ট্রাকটিতে আগুন ধরে যায় এবং দ্রুত তা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।

প্রান্ত এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. মহসিন সরকার জানান, তাদের প্রতিষ্ঠানের জন্য চট্টগ্রাম থেকে পাঁচটি ট্রাকে গার্মেন্টসের ওয়েস্টেজ জুট আনা হয়েছিল। চালকেরা গাড়ি পার্কিং করে ঘুমিয়ে পড়ার পর দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে তার প্রতিষ্ঠানের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নারায়ণগঞ্জের শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। ট্রাকটিতে গার্মেন্টসের ওয়েস্টেজ জুট বোঝাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ কারণে আগুন নেভাতে কিছুটা বেশি সময় লাগে। ফায়ার সার্ভিসের গাড়ির পানি শেষ হয়ে গেলে পাশের একটি পুকুর থেকে পানি সংগ্রহ করে পুনরায় আগুন নেভানোর কাজ শুরু করা হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান জানিয়েছেন, তারা জালকুড়ি এলাকায় টহলে ছিলেন। আগুনের খবর পেয়ে টহল দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ট্রাকে আগুন দেখতে পান। কারা এবং কী কারণে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এসআরবি-১১-এর একটি টহল দল সাইনবোর্ড এলাকায় দায়িত্ব পালন করছিল। আগুনের খবর পেয়ে উপসহকারী পরিচালক (ডিএডি) বিপ্লবের নেতৃত্বে দলটি ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে দুই ব্যক্তি আগুন লাগিয়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে কিংবা ঘটনাটি পরিকল্পিত কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রাতে তাদের টহল কার্যক্রম অব্যাহত।

নারায়ণগঞ্জট্রাকে আগুন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’