Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজশাহী

বিএনপি কার্যালয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, প্রতিবাদে বিক্ষোভ

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪
বিএনপি কার্যালয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, প্রতিবাদে বিক্ষোভ

ছবি: আগামীর সময়

রাজশাহীর পবার পারিলা ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে। কার্যালয়ে থাকা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পারিলা বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচি থেকে হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পারিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় কার্যালয়ের টেলিভিশনসহ বেশ কিছু আসবাব ভাঙচুর করা হয়। দেয়ালে টাঙানো জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিও ভেঙে মাটিতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ তাদের।

স্থানীয়দের অভিযোগ, মুস্তাক আহমেদ নামে এক ব্যক্তির নেতৃত্বে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে অভিযুক্ত মুস্তাক আহমেদের মুঠোফোন বন্ধ থাকায় এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

পারিলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বজলুর রশীদ বলেছেন, পারিলা শেখপাড়ার মৃত সোবহান শেখের ছেলে মুস্তাক আহমেদ ও তার সহযোগীরা এ ঘটনার সঙ্গে জড়িত বলে তারা জানতে পেরেছেন।

তিনি বললেন ‘আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

আরও পড়ুন

বিএনপি অসাম্প্রদায়িক ও সাম্যের রাজনীতিতে বিশ্বাসী: সংস্কৃতিমন্ত্রী

২০ সেপ্টেম্বর ২০২৬

পারিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউর করিমও হামলার ঘটনায় মুস্তাক আহমেদ ও তার সহযোগীদের দায়ী করেন।

তার দাবি, মুস্তাক আহমেদ এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত। তিনি তাকে মাদক ব্যবসার ‘গডফাদার’ হিসেবেও উল্লেখ করেন।

রেজাউর করিম বললেন, ‘মুস্তাক আহমেদ ও তার সহযোগীরা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, মুস্তাক আহমেদ আগে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। পরে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তার চাকরি চলে যায় বলে তারা দাবি করেন।

তাদের আরও অভিযোগ, এলাকায় ফিরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন এবং স্থানীয় কয়েকজনের পৈতৃক সম্পত্তি দখলের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে। এর প্রতিবাদ করার কারণেই মুস্তাক ও তার সহযোগীরা বিএনপির কার্যালয়ে হামলা চালায়।

রবিবারের মানববন্ধনে পবা যুবদলের নির্বাহী সদস্য সোহেল রানা, রবিউল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে পবা থানার ওসি আব্দুল মতিন বলেছেন, ‘আমার অফিসাররা সেখানে গিয়েছিলেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে নেওয়ার কথা ছিল। এ বিষয়ে থানায় কোনো মামলা বা অভিযোগ হয়নি।’

তিনি আরও বললেন, ‘আমরা স্থানীয় জনগণের কাছ থেকে বিষয়টি শুনে সেখানে আমাদের কর্মকর্তাদের পাঠিয়েছিলাম।’

পুলিশের ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। ফলে হামলা ও ভাঙচুরের ঘটনায় কাউকে গ্রেপ্তারের তথ্যও পাওয়া যায়নি।

রাজশাহীবিএনপিপ্রধানমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস