Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিএনপি অসাম্প্রদায়িক ও সাম্যের রাজনীতিতে বিশ্বাসী: সংস্কৃতিমন্ত্রী

পাবনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০২
শেয়ার করুন:
বিএনপি অসাম্প্রদায়িক ও সাম্যের রাজনীতিতে বিশ্বাসী: সংস্কৃতিমন্ত্রী

পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম আবির্ভাব দিবসে বক্তব্য দিচ্ছেন সংস্কৃতি মন্ত্রী শ্রী নিতাই রায় চৌধুরী

বিএনপি অসাম্প্রদায়িকতা ও বৈষম্যহীন সাম্যের রাজনীতিতে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী শ্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বলেছেন, ‘বিএনপি একটি অসাম্প্রদায়িক দল। বিএনপি বৈষম্যের অবসান ঘটিয়ে সমাজে সাম্যতা প্রতিষ্ঠা করতে চায়। এ কারণেই বিগত সংসদ নির্বাচনে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ একজোটে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ করে দিয়েছিল।’

​রবিবার (২০ সেপ্টেম্বর) পাবনার হিমায়িতপুর সৎসঙ্গ আশ্রমে মানবতার সাধক শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজিত মহোৎসবের দ্বিতীয় দিনের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে দেশ-বিদেশের কয়েক হাজার ভক্ত ও অনুরাগী উপস্থিত ছিলেন।

​দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে মন্ত্রী বললেন, ‘আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি হাজার বছরের পুরনো। পতিত সরকার নোংরামি ও নানা অপচেষ্টার মাধ্যমে সেই সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করেছে। তবে আমাদের সরকার একে বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর। পাবনা সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ একটি জেলা। পাবনাসহ সমগ্র দেশের সংস্কৃতিকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায়, তা বর্তমান সরকার গুরুত্বের সঙ্গে দেখবে। আমরা বৈচিত্র্যময় এই দেশে সংস্কৃতির মাধ্যমে জাতীয় ঐক্য স্থাপন করতে চাই।’

​ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী ও শিক্ষা প্রসঙ্গে নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘সব ধর্মগ্রন্থের মূল কথা মানবকল্যাণ। ঠাকুর অনুকূল চন্দ্র যেসব উপদেশ দিয়েছেন, তার মূল উদ্দেশ্যও মানবকল্যাণ। তিনি জাতপাতের ভেদাভেদে বিশ্বাস করতেন না; সারাজীবন মানবতার জয়গান গেয়ে গেছেন। এ কারণেই সমগ্র উপমহাদেশ ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার বিপুলসংখ্যক অনুরাগী রয়েছে।’

​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, ‘ঠাকুর অনুকূল চন্দ্রের মহৎ আদর্শ ও মহানুভবতা আজও আমাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। ধর্ম, বর্ণ ও রাজনীতির পার্থক্য অতিক্রম করে তিনি সবাইকে মানুষ হিসেবে মর্যাদা দিতে চেয়েছেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও কোনো বিভেদ বা বিভাজন চান না; তিনি সকলের মাঝে ঐক্য দেখতে চান।’

​সৎসঙ্গ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাসুদ খন্দকার প্রমুখ।

সংস্কৃতিমন্ত্রীশ্রী নিতাই রায় চৌধুরীপাবনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি