Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুমিল্লা

ভবন আছে, বাজার নেই

  • নির্মাণে ব্যয় ৫ কোটি ৬৮ লাখ টাকা
  • কাজ শেষ হয়েছে তিন বছর আগে
  • এখনো ব্যবসায়ীদের মধ্যে দোকান বরাদ্দ হয়নি
  • ময়লা-আবর্জনায় নষ্ট হচ্ছে সিঁড়ি, শৌচাগার ও ওয়াশরুম
রেজাউল করিম রাজু, নাঙ্গলকোট (কুমিল্লা)
agamir somoy
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১
শেয়ার করুন:
ভবন আছে, বাজার নেই

কুমিল্লার নাঙ্গলকোটে ৫ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুটি আধুনিক বাজার ভবনের কাজ শেষ হয়েছে প্রায় তিন বছর আগে। কিন্তু এখনো ব্যবসায়ীদের মধ্যে দোকান বরাদ্দ দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে বাজার চালু হয়নি, অব্যবহৃত পড়ে থেকে নষ্ট হচ্ছে ভবন দুটির বিভিন্ন অংশ। ময়লা-আবর্জনায় সিঁড়ি, শৌচাগার ও ধোয়ার ঘর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। কোথাও বৈদ্যুতিক সংযোগ ছিন্ন হয়ে গেছে, কোথাও ভেঙে পড়েছে ছাদ ও ছাদের নিচের আস্তরণ।

উপজেলার হেসাখাল ও চড়িয়া বাজারে পুরোনো দোকান ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্দেশ্য ছিল ব্যবসার পরিবেশ উন্নত করা এবং কৃষি ও অকৃষিপণ্য বাজারজাতের সুযোগ বাড়ানো। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির কথাও ছিল প্রকল্প প্রস্তাবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তথ্য বলছে, ‘দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় ২০১৯ সালের শেষ দিকে পৃথকভাবে ভবন দুটির নির্মাণকাজের দরপত্র আহ্বান করা হয়। হেসাখাল বাজারের জন্য বরাদ্দ দেওয়া হয় ২ কোটি ৬২ লাখ ৭১ হাজার ৯৬৮ টাকা। চড়িয়া বাজারের জন্য বরাদ্দ ছিল ৩ কোটি ৬ লাখ ২৫ হাজার ৮৬৩ টাকা।

হেসাখাল বাজারের ভবন নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি কাজ শেষ করে। একই বছরের ২০ এপ্রিল চড়িয়া বাজারের ভবনের কাজ শেষ হয়। এরপর ভবন দুটি উপজেলা এলজিইডির কাছে হস্তান্তর করা হয়।

প্রকল্পের নকশা ও উদ্দেশ্য অনুযায়ী, ভবন দুটির নিচতলায় বসার কথা ছিল সবজি, মাছ ও মাংসের দোকান। এসব দোকান বরাদ্দ দেওয়ার পরিকল্পনা ছিল ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে। দোতলায় থাকার কথা ছিল পোশাকসামগ্রীর দোকান। ভবন নির্মাণের পরপরই বাজার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও বাস্তবে তা হয়নি।

সরেজমিনে হেসাখাল ও চড়িয়া বাজার ঘুরে দেখা যায়, ভবন দুটির বেশির ভাগ অংশ পড়ে আছে অব্যবহৃত। দোতলার দোকানগুলোর শাটারে জং ধরেছে। অনেক শাটার ঠিকমতো ওঠানো যায় না। সিঁড়ি ও শৌচাগারে জমে আছে ময়লা-আবর্জনা। দুর্গন্ধের কারণে সেখানে ওঠাও কঠিন হয়ে পড়েছে। বৈদ্যুতিক ব্যবস্থাও নষ্ট হচ্ছে। কোথাও তার ছিন্ন হয়ে পড়ে আছে, কোথাও বাতি খুলে গেছে। পানির ট্যাংক, মোটর ও পাইপও নষ্ট অবস্থায় পড়ে আছে।

চড়িয়া বাজার ভবনের সিঁড়ির ওপরের ছাদের নিচের আস্তরণের একটি অংশ ভেঙে পড়েছে। নিচতলায় মাছ ও সবজি বিক্রির জন্য নির্মিত ছাউনির বিভিন্ন স্থানেও দেখা গেছে ভাঙন।

আরও পড়ুন

বাজার ভবনভেঙেভবননির্মাণকুমিল্লাগ্রামীণ বাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালীগঙ্গায় অবৈধ বালু উত্তোলনে বাধা, হামলায় আহত ৭

    ১৫ সেপ্টেম্বর ২০২৬

    চড়িয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লোকমান হোসেনের ভাষ্য, বাজারে তাদের ২০ থেকে ৩০টি দোকান ছিল। ব্যবসায়ীদের সুবিধার জন্য পুরোনো দোকান ভেঙে নতুন ভবন নির্মাণ করা হয়। কিন্তু প্রায় তিন বছর ধরে ভবনটি পড়ে আছে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও এলজিইডির প্রকৌশলীর সঙ্গে একাধিকবার কথা বলেছেন তারা। সময়মতো দোকান বরাদ্দ দিয়ে ভবন চালু করার কথা জানানো হলেও এখনো তা হয়নি।

    নতুন ভবন চালু না হওয়ায় ক্ষোভ রয়েছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও। চড়িয়া বাজারের করাতকল ব্যবসায়ী জিতুর অভিযোগ, ভবনে নিম্নমানের কাজ হয়েছে। নিচতলার কাঁচাবাজার, মাছ ও মাংসের দোকানের মেঝের বিভিন্ন অংশ ভেঙে গেছে। ছাদের পলেস্তারাও উঠে যাচ্ছে। দারোয়ানের কক্ষের কাজ অসম্পূর্ণ। সিঁড়ির ওপরের ছাদের নিচের আস্তরণ ভেঙে পড়ে আছে। শৌচাগার ও ধোয়ার ঘরের বেসিন, বাতিসহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট হয়ে গেছে।

    তবে ভবন দুটি নির্মাণের পর এখন আর এলজিইডির দায়িত্বে নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলী। নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান সিকদারের ভাষ্য, এলজিইডি ভবন দুটি নির্মাণ করেছে। নির্মাণ শেষে সেগুলো উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। ভবন চালুর দায়িত্ব এখন উপজেলা প্রশাসনের।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান বলেছেন, ‘বাজার দুটি পরিদর্শন করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।’