কুমিল্লার
নাঙ্গলকোটে ৫ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুটি আধুনিক বাজার ভবনের কাজ শেষ
হয়েছে প্রায় তিন বছর আগে। কিন্তু এখনো ব্যবসায়ীদের মধ্যে দোকান বরাদ্দ দিতে পারেনি
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে বাজার চালু হয়নি, অব্যবহৃত পড়ে থেকে নষ্ট হচ্ছে ভবন দুটির
বিভিন্ন অংশ। ময়লা-আবর্জনায় সিঁড়ি, শৌচাগার ও ধোয়ার ঘর
ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। কোথাও বৈদ্যুতিক সংযোগ ছিন্ন হয়ে গেছে, কোথাও ভেঙে পড়েছে ছাদ ও ছাদের নিচের আস্তরণ।
উপজেলার হেসাখাল
ও চড়িয়া বাজারে পুরোনো দোকান ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্দেশ্য ছিল ব্যবসার প...