তীব্র তাপদাহে মাদারগঞ্জে নারীর মৃত্যু
জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে তীব্র তাপদাহে খড়ের কাজ করার সময় বালি বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার জোরখালী ইউনিয়নের কুকুরমারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বালি বেগম এলাকার মৃত ইমান আলী প্রামাণিকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রচণ্ড গরমের মধ্যে বাড়ির পাশে ধানের খড়ের কাজ করছিলেন বালি বেগম। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবু রায়হান জানিয়েছেন, তীব্র গরমে হিটস্ট্রোকের ঝুঁকি থাকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।




