Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

আমার সামনে কঠিন অগ্নিপরীক্ষা: জ্বালানি মন্ত্রী

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৭
আমার সামনে কঠিন অগ্নিপরীক্ষা: জ্বালানি মন্ত্রী

ফাইল ছবি

যে পরিমাণ বকেয়া রেখে যাওয়া হয়েছে এবং যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে সামনে আমার জন্য কঠিন অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লায় নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, চেষ্টা করছি কীভাবে পরিস্থিতি সামাল দিয়ে জনগণকে সুফল দেওয়া যায়।আমার কাছে প্রধান প্রায়োরিটি রোজাকে ভালোভাবে চালানো ও আগামী গ্রীষ্মকাল সামাল দেওয়া।

হাসান মাহমুদ টুকু বলেন, আমি প্রাণপণ চেষ্টা করব নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য। তবে মাঝে মধ্যে দু-একটি ত্রুটি হতে পারে, তবে বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকবে বলে আশা করছি। তিনি বলেন, মাত্র দুদিন হলো মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছি। কাজকর্ম পর্যবেক্ষণ করে পরিস্থিতি বোঝার পর বিস্তারিত বলা সম্ভব হবে।

মামা-ভাগনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হয়েছেন এমন প্রশ্নের জবাবে টুকু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভায় মামা-ভাগনে মন্ত্রী ছিল। ওনার ছেলের মন্ত্রিসভায়ও আমরা মামা-ভাগনে মন্ত্রী হয়েছি। এটা নতুন কোনো বিষয় নয়।


জিয়াউর রহমানজ্বালানি মন্ত্রী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise