Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হঠাৎ বাস বন্ধে জামালপুরে দুর্ভোগে ঢাকাগামী যাত্রীরা

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০
হঠাৎ বাস বন্ধে জামালপুরে দুর্ভোগে ঢাকাগামী যাত্রীরা

আজ সকাল থেকে জামালপুর-ঢাকা রুটে কোনো বাস ছেড়ে যায়নি। ছবি: আগামীর সময়

জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাসের আশায় জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে এসে কাউকে ফিরে যেতে হয়েছে, কেউ ছুটছেন বিকল্প যানবাহনের খোঁজে। হঠাৎ বাস বন্ধের ঘটনায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ঢাকাগামী রোগী, শিক্ষার্থী ও চাকরিজীবীরা।

গতকাল বুধবার রাত থেকে কর্মবিরতি পালন করছে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। মহাসড়কে চালক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং নান্দিনা বাজার এলাকায় দুটি বাসে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এ কর্মসূচি পালন করছেন পরিবহন শ্রমিকরা।

আজ সকাল থেকে জামালপুর-ঢাকা রুটে কোনো বাস ছেড়ে যায়নি। একই সঙ্গে কয়েকটি দূরপাল্লার রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে।

জামালপুর পৌর শহরের পাথালিয়া ছাতার মোড় এলাকার নিপা আক্তার ঢাকার কেরানীগঞ্জে যাওয়ার জন্য সকালে টার্মিনালে আসেন। সেখানে এসে বাস চলাচল বন্ধের কথা জানতে পেরে বিপাকে পড়েন তিনি।

নিপা ক্ষোভ প্রকাশ করলেন, ‘বাস বন্ধ এটা জানতাম না। বাস বন্ধ থাকবে এটা আগেই যাত্রীদের জানানো উচিত ছিল। তাহলে আমাদের দুর্ভোগে পড়তে হতো না।’

    

আরও পড়ুন

জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

০৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকাগামী যাত্রী মো. রফিকুল ইসলাম বললেন, ‘জরুরি কাজে ঢাকায় যাওয়ার জন্য ভোরে বাড়ি থেকে বের হয়েছি। টার্মিনালে এসে জানতে পারলাম বাস চলবে না। এখন কীভাবে যাব বুঝতে পারছি না। কোনো আগাম ঘোষণাও পাইনি। যদি আগে থেকেই বলা হতো, তাহলে বিকল্প ব্যবস্থা করতাম।’

বগুড়াগামী বাসের অপেক্ষায় থাকা এক যাত্রী বলেছেন, ‘হঠাৎ করেই বাস বন্ধ। আমরা জানতাম না। আজকে সকালে এসে জানতে পারলাম বাস বন্ধ। এখন কী করব আর। আর কিছুক্ষণ অপেক্ষা করি। যদি না যেতে পারি, তাহলে তো ফিরেই যেতে হবে।’

টার্মিনালে অপেক্ষমাণ যাত্রীরা জানান, পরিবহন মালিক-শ্রমিকদের সমস্যা থাকতেই পারে, তবে এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে রোগী, শিক্ষার্থী ও চাকরিজীবীরা বেশি বিপাকে পড়েছেন।

জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ জানিয়েছেন, বুধবার সকালে জামালপুরগামী ও ঢাকাগামী দুটি রাজীব পরিবহনের বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় চালক ও সহকারীদের মারধর করে এবং টাকা নিয়ে যাওয়া হয়। পরে বিষয়টি পরিবহন শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা কর্মবিরতির সিদ্ধান্ত নেন। চালক-শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

বাসে ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

গত সোমবার সন্ধ্যায় জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের বাসের সঙ্গে উল্টা দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে বাসের নিচে চাপা পড়ে মারা যান অটোরিকশায় থাকা চারজন। 

এর জেরে বুধবার সকালে রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল ও বাস চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে নান্দিনার স্থানীয় ছাত্র-জনতা। একপর্যায়ে পরিবহনটির দুটি বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে বাস দুটি নান্দিনা পূর্ববাজার খেলার মাঠ এলাকায় নিয়ে ভাঙচুর করা হয়।

জামালপুরবাস চলাচল বন্ধপরিবহন শ্রমিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৮

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলেসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলেসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯

    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    ঘুষ নেওয়ায় চাকরি হারালেন এনবিআর কর্মকর্তা

    ঘুষ নেওয়ায় চাকরি হারালেন এনবিআর কর্মকর্তা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৬

    হাসপাতালে ভর্তি সাংবাদিক ফারজানা রুপা

    হাসপাতালে ভর্তি সাংবাদিক ফারজানা রুপা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৩

    দুদকের জালে আসিফ মাহমুদ

    দুদকের জালে আসিফ মাহমুদ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৭

    advertiseadvertise