Agamir Somoy E-Paper
রবিবার, ৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
রবিবার, ৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট

ঈদযাত্রায় পশুবাহী গাড়ি পারাপারে অগ্রাধিকার

ফয়সাল আহমেদ (গোয়ালন্দ, রাজবাড়ী)
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৯:৪৬
ঈদযাত্রায় পশুবাহী গাড়ি পারাপারে অগ্রাধিকার

সংগৃহীত ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলার মানুষের যাতায়াতের প্রধান এই নৌরুটে ঈদ ঘিরে যাত্রী ও যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ায় সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ শুরু করেছে।

বিশেষ করে কোরবানির পশুবাহী ট্রাক ও যানবাহনের নিরাপদ ও দ্রুত পারাপার নিশ্চিত করতে এবার অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ফেরি, লঞ্চ, নৌপুলিশ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং ঘাট নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি উদ্যোগ।

ঈদকে সামনে রেখে এরই মধ্যে দৌলতদিয়া ঘাট এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঘাট সংস্কার, যানবাহন নিয়ন্ত্রণ, নিরাপত্তা জোরদার, ফেরির সক্ষমতা বৃদ্ধি এবং লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে একযোগে।

সংশ্লিষ্টদের আশা, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে এবারের ঈদযাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় আরও স্বস্তিদায়ক ও নিরাপদ হবে।

দক্ষিণাঞ্চলের প্রাণরেখা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষের রাজধানীমুখী যাতায়াতের অন্যতম ভরসা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। প্রতিদিন হাজার হাজার যাত্রী, ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাক এবং পণ্যবাহী যানবাহন এ নৌরুট ব্যবহার করে। তবে ঈদুল আজহার সময় পরিস্থিতি ভিন্ন রূপ নেয়। কোরবানির পশুবাহী ট্রাকের চাপ, ঘরমুখো মানুষের ঢল এবং যানবাহনের অতিরিক্ত উপস্থিতিতে পুরো ঘাট এলাকায় বাড়তি চাপ সৃষ্টি হয়। এই বাস্তবতায় এবার আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন, পুলিশ, নৌপুলিশ ও স্থানীয় প্রশাসন।

চলবে ১৬ ফেরি, ২৪ ঘণ্টা সচল থাকবে ২০ লঞ্চ!

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মোট ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপারের ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে দৌলতদিয়া লঞ্চঘাট কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের সুবিধার্থে ২০টি লঞ্চ ২৪ ঘণ্টা চলাচল করবে।

আনিস নামের এক যাত্রীর ভাষ্য, প্রতি ঈদেই অনেক ভোগান্তি হয় দৌলতদিয়া ঘাটে। তবে এবার প্রস্তুতি নেওয়া হয়েছে আগেভাগেই। এতে কিছুটা স্বস্তি পাচ্ছি। ফেরি ও লঞ্চ সংখ্যা বাড়ানো হলে যাত্রীদের কষ্ট অনেক কম হবে।

সম্রাট নামের এক চালক জানালেন, ঈদের সময় দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ অনেক বেড়ে যায়। এবার পশুবাহী গাড়িকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত ভালো উদ্যোগ। সঠিক ব্যবস্থাপনা থাকলে যানজট ও অপেক্ষার সময় অনেক কমে যাবে।

পশুবাহী গাড়ির চালক মোতালেব বলেছেন, ঈদের সময় পশুবাহী গাড়ি নিয়ে দীর্ঘক্ষণ ঘাটে আটকে থাকতে হয়। এবার অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের সিদ্ধান্ত নেওয়ায় অনেকটা স্বস্তি পাচ্ছি। এতে পশুর কষ্ট কমবে ও চালকদেরও ভোগান্তি দূর হবে।

দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার হাতেম আলী জানালেন, ঈদকে সামনে রেখে আমাদের প্রস্তুতি অনেক। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদের সময় ২০টি লঞ্চ দিন-রাত ২৪ ঘণ্টা চলাচল করবে। নিরাপদে যাত্রী পারাপারে আমাদের লঞ্চগুলো খুব সতর্কতার সঙ্গে পরিচালিত হয়। আবহাওয়া খারাপ বা ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলে আমরা সময়মতো চলাচল বন্ধ করে দিই।

অন্যদিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৬টি ফেরি প্রস্তুত রাখা হয়েছে। দৌলতদিয়া প্রান্তে বর্তমানে ৩, ৪ ও ৭ নম্বরসহ তিনটি ফেরিঘাট সচল রয়েছে। আমরা নিরাপদ ও দ্রুত পারাপার নিশ্চিত করতে সক্ষম হব। যাত্রীদের একটি ভালো ঈদ উপহার দেওয়ার চেষ্টা করছি।

পশুবাহী গাড়ি পারাপারে বিশেষ অগ্রাধিকার!

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী ট্রাক ও যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় এবার এসব যানবাহন পারাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পশুবাহী গাড়িগুলো যাতে দীর্ঘ সময় আটকে না থাকে এবং পশুর কষ্ট না হয়, সেজন্য অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া বলেছেন, গত ঈদে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার কারণ এরই মধ্যে তদন্তে উঠে এসেছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সেজন্য সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে। কোরবানির পশুবাহী ট্রলার বা নৌযান পথে যেন কোনো বাধার মুখে না পড়ে, সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোন নৌযান কোন হাটে যাবে, তা আগে থেকেই নির্ধারণ করে দেওয়া হবে।

তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি নৌপরিবহন, সড়ক পরিবহন, রেলপথ, স্বরাষ্ট্র ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় পৃথকভাবে প্রস্তুতি সভা করেছে।

কঠোর নিরাপত্তা ও নজরদারি!

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ঘাট এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। ঘাট এলাকায় নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি টহল, নজরদারি এবং কন্ট্রোল রুম চালুর সিদ্ধান্ত।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলামের মতে, প্রতিবারের মতো এবারও স্বাভাবিক প্রস্তুতির পাশাপাশি বাড়তি ডিউটি থাকবে। ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এবং কোরবানির পশুবাহী যানবাহনের চলাচলে কোনো বাধা না আসে সেদিকে আমাদের থাকবে বিশেষ নজর।

ফরিদপুর অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদযাত্রা ঘিরে আমাদের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা রয়েছে। ফেরিকেন্দ্রিক দুটি টিম, লঞ্চঘাটকেন্দ্রিক একটি টিম এবং পৃথক টহল টিম কাজ করবে। দৌলতদিয়ায় একটি কন্ট্রোল রুমও থাকবে। মোট ৮৪ জন নৌপুলিশ দায়িত্ব পালন করবেন ঈদযাত্রায়।

প্রশাসনের সমন্বিত উদ্যোগ!

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস জানিয়েছেন, যাত্রীদের ভোগান্তি কমাতে এবং নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে সমন্বিতভাবে।

তিনি যোগ করেন, যাত্রীদের যেন ভোগান্তি কম হয় এবং নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করব আমরা। এরই মধ্যে কয়েকটি প্রস্তুতি সভা হয়েছে। সংশ্লিষ্ট সব বিভাগকে নিয়ে আরও সভা করা হবে।

গত ঈদের অভিজ্ঞতা থেকে বাড়তি সতর্কতা!

চলতি বছরের ২৫ মার্চ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনা দেশব্যাপী আলোচনার জন্ম দেয়। সেই অভিজ্ঞতা থেকে এবার আরও সতর্ক অবস্থানে রয়েছে সরকার।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানিয়েছেন, গত ঈদে মোটামুটি শান্তিপূর্ণভাবে দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপনা সম্পন্ন হয়েছিল। এবার আরও ভালো ব্যবস্থাপনা হবে বলে আমরা আশা করছি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের ভাষ্য, প্রতিবছর ঈদযাত্রা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। মাত্র আড়াই থেকে তিন দিনের মধ্যে প্রায় দেড় কোটির বেশি মানুষ ঢাকা ছাড়ে। এই বিপুল সংখ্যক মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার সড়ক, নৌ ও রেলপথে সমন্বিত প্রস্তুতি নিয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটেও আমাদের বিশেষ নজর রয়েছে। গত ঈদে দুটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা জাতিকে ব্যথিত করেছে। এবার আমরা আগের তুলনায় আরও বেশি সতর্ক রয়েছি।

স্বস্তির ঈদযাত্রার প্রত্যাশা!

সব মিলিয়ে এবারের ঈদযাত্রাকে কেন্দ্র করে দৌলতদিয়া ঘাটে নেওয়া হয়েছে বহুমাত্রিক প্রস্তুতি। ফেরির সংখ্যা বৃদ্ধি, ২৪ ঘণ্টা লঞ্চ চলাচল, পশুবাহী গাড়ির অগ্রাধিকার, বাড়তি নিরাপত্তা, নৌপুলিশের টহল এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ— সবকিছু মিলিয়ে দক্ষিণাঞ্চলের লাখো মানুষের জন্য স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করার চেষ্টা চলছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, কার্যকর ব্যবস্থাপনা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে এবারের ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ভোগান্তি কমবে এবং মানুষ নিরাপদে পরিবারের কাছে ফিরতে পারবে।

দৌলতদিয়াঈদুল আজহা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    ০৭ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ০
    বেলজিয়াম
    ০
    advertisement
    advertisement
    advertiseadvertise