Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

নাটোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৫:১৩
বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

সংগৃহীত ছবি

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে আট বছরের এক শিশুর। গতকাল সোমবার রাতে নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায় ঘটে এ ঘটনাটি। মৃত শিশুটির নাম আব্দুল্লাহ।

একমাত্র সন্তানকে হারিয়ে স্তব্ধ পুরো পরিবার। নিহত শিশু আব্দুল্লাহ আল আমিন ও আসমা খাতুন দম্পতির একমাত্র সন্তান। স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারির ছাত্র ছিল সে।

পরিবার সূত্রে জানা গেছে, রাতে বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুতায়িত হয়ে পড়েন শিশুটির বাবা আল আমিন। তার চিৎকারে ছুটে আসে ছেলে আব্দুল্লাহ। বাঁচানোর চেষ্টায় বাবাকে স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে পড়ে সেও।

এ সময় দ্রুত বাড়ির মেইন সুইচ বন্ধ করে দেন মা আসমা খাতুন। এতে বাবা আল আমিনকে জীবিত উদ্ধার করা হলেও গুরুতর আহত হয় শিশু আব্দুল্লাহ। পরে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার (ওসি) শফিকুল ইসলাম।

বিদ্যুৎস্পৃষ্টশিশু নিহত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise