কেন্দুয়া
বাড়ির পুকুরে গোসলে নেমে কিশোরীর মৃত্যু
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে ডুবে অনামিকা দাস (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার নওপাড়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামে। অনামিকা গ্রামের আবুল চন্দ্র দাসের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) দুপুরে বন্ধুদের সঙ্গে বাড়ির পুকুরে গোসল করতে নামে অনামিকা। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সঙ্গীরা। সেখানে বিকাল সোয়া ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার জাহান কাওছার বিষয়টি নিশ্চিত করে বললেন, ঘটনাটি খুবই মর্মান্তিক।
কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলামের ভাষ্য, পুকুরে ডুবে কিশোরীর মৃত্যুর বিষয়টি জেনেছি। পুলিশ পাঠিয়ে এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।




