Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি

লালমনিরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৫:০৪
তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে লালমনিরহাটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধা তৈরি হয়েছে। ছবি: আগামীর সময়

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বেড়ে যাওয়া লালমনিরহাটের তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে ধীরে ধীরে। আজ সোমবার দুপুরে ডালিয়া পয়েন্টে নদীর পানি প্রবাহিত হচ্ছিল বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে।

তবে পানি কমতে শুরু করলেও এখনো পানির নিচে রয়েছে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের সড়ক, বাড়িঘর ও ফসলি জমি।

এর আগে রবিবার সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার এবং রাত ৯টায় ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে প্লাবিত হয় নদী তীরবর্তী নিম্নাঞ্চল। টানা বৃষ্টিতে ব্যাহত হয় চরাঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও।

রাতভর পানি কমে আজ সকাল ৬টায় তা বিপৎসীমায় নেমে আসে। পরে সকাল ৯টার পর পানি আরও কমতে থাকলেও এখনো পুরোপুরি নামেনি প্লাবিত এলাকার পানি।

আরও পড়ুন

চুরি করতে গিয়ে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

২৯ জুন ২০২৬

আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম জানিয়েছেন, হাঁটুসমান পানি উঠে যায় তার ঘরের ভেতরে। কোনোভাবে চৌকির ওপর বসে রাত কাটাতে হয়েছে।

একই এলাকার সেকেন্দার আলী বলেছেন, ‘পানি বাড়লেই গবাদি পশু নিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়। পানি দীর্ঘস্থায়ী হলে দুর্ভোগ আরও বাড়বে।’

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার আগামীর সময়কে জানিয়েছেন, উজানের পানির প্রবাহ কমে আসায় ধীরে ধীরে কমছে তিস্তার পানিও। আজ সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৩ মিটার, যা বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটারের ২ সেন্টিমিটার নিচে। সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে পরিস্থিতি।

লালমনিরহাট জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান আগামীর সময়কে বলেছেন, তিস্তার পানি বাড়ায় প্লাবিত হয়েছে জেলার কয়েকটি এলাকা। ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে ২২০ মেট্রিক টন চাল ও নগদ অর্থ। তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে সহায়তা দেওয়া হবে ক্ষতিগ্রস্তদের।

তিস্তা নদীনিম্নাঞ্চল প্লাবিতলালমনিরহাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি