Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

আমতলী

সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে ১০ লাখ টাকা আত্মসাৎ, নারী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ২১:৪৫
সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে ১০ লাখ টাকা আত্মসাৎ, নারী আটক

আটক জাকিয়া সুলতানা

বরগুনার আমতলীতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জাকিয়া সুলতানা (৩৫) নামে এক নারীর বিরুদ্ধে।

এ ঘটনায় আজ সোমবার বিকালে বরগুনা সদরের একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করে পুলিশ।

জাকিয়ার বিরুদ্ধে গভীর নলকূপ, ফ্যামিলি কার্ড, ভিজিএফ এবং ভিজিডি কার্ড, বিধবা, বয়স্ক ও মাতৃত্বকালীন ভাতা পাইয়ে দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

আটক জাকিয়া আমতলীর চাওড়া ইউনিয়নের পাতাকাটা এলাকার লতিফ মাদবরের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাকিয়া নিজেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিতেন। তিনি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা পাইয়ে দেওয়ার নামে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেন। এক বছরে তিনি অন্তত ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।


আরও পড়ুন

১২ হাজার কোটি টাকা উত্তলন ছাড়িয়েছে ১৫ দিনে

১৫ জুন ২০২৬

প্রতারণার শিকার জসিম মিয়া, রুস্তম মৃধা, ফিরোজা বেগম, নুরজাহান বেগম, মাহফুজা বেগম, পরিভানু, রোজিনা ও শাহিনুর বেগমসহ একাধিক ভুক্তভোগী জানান, টাকা নেওয়ার পরও জাকিয়া প্রতিশ্রুত কোনো সুবিধা পাইয়ে দিতে পারেননি। বরং নানা অজুহাতে সময়ক্ষেপণ করছিলেন।


এ ঘটনায় জসিম মিয়াসহ ১০ জন ভুক্তভোগী আমতলী থানায় লিখিত অভিযোগ করেন।

আমতলী থানার ওসি আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বললেন, ভুক্তভোগীদের লিখিত অভিযোগে জাকিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমতলীসমাজসেবা কর্মকর্তাআটক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise