Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ব্যাংক

ইসলামী ব্যাংকে খুরশীদ অপসারণে স্বস্তি

১২ হাজার কোটি টাকা উত্তোলন ছাড়িয়েছে ১৫ দিনে

  • ১-১৫ জুন ভাঙ্গানো এফডিআরসহ সকল হিসাব চালু করলে ক্ষতিপূরণ পাবেন গ্রাহক
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ২১:১৯
১২ হাজার কোটি টাকা উত্তোলন ছাড়িয়েছে ১৫ দিনে

গ্রাফিকস: আগামীর সময়

ইসলামী ব্যাংকে সম্প্রতি চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমকে নিয়োগের পর ব্যাংকটি নিয়ে নানা মহলে শঙ্কা ও অস্বস্তি সৃষ্টি হয়। গ্রাহকদের ব্যানারে চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে গত ১ জুন থেকে আন্দোলন কর্মসূচিও পালন করা হয়েছে। একই সঙ্গে অনেক গ্রাহক আতঙ্কিত হয়ে টাকা তুলতে হুমড়ি খেয়ে পড়েছেন। যা গতকাল রবিবার ভয়াবহ আকার ধারণ করে। তখন কৌশলে চেক ক্লিয়ারিং, তহবিল স্থানান্তর, শাখা এবং এটিএম বুথে নগদ উত্তোলন সীমা সীমিত রাখা হয়। আমানত নিরাপদ রয়েছে— কর্তৃপক্ষের এমন আশ্বাসেও পরিস্থিতি জটিল হয়ে পড়ে।

বাস্তব পরিস্থিতি অনুধাবন করে রবিবার রাতে ব্যাংকটির চেয়ারম্যানসহ পর্ষদ বাতিল করা হয়। এতে স্বস্তির দেখা পান গ্রাহকসহ সংশ্লিষ্টরা। গতকাল পর্যন্ত ১২ হাজার ৬০০ কোটি উত্তোলন করেছন গ্রাহকরা। এসময় জমা হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।

ইসলামী ব্যাংক জানায়, যেসকল গ্রাহক ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত এমটিডিআরিএ, এমএসবি, এমএমপিডিএস, এমএসএ হিসাবে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা আগামী ৭ কর্মদিবসের মধ্যে উক্ত হিসাব পুনরায় চালু করলে ইসলামী ব্যাংক সকল খরচ মওকুফ করে উক্ত হিসাব চলমান হিসেবে গণ্য করবে।


আরও পড়ুন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিল

১৪ জুন ২০২৬

সূত্র জানায়, চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী এস আলমের ঘনিষ্ঠ হিসেবে বহুল পরিচিত বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম সম্প্রতি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। তার নিয়োগে ব্যাংকের গ্রাহকদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। এস আলমের সহযোগী অভিযোগে খুরশীদ আলমের পদত্যাগ দাবিতে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন চলছে। এমন পরিস্থিতিতে টাকা তোলার হিড়িক সৃষ্টি হয়েছে।



খুরশীদ আলমের নিয়োগ গত ২৪ মে হলেও ঈদের ছুটির পর ১ জুন থেকে ব্যাংক খোলার পর তার প্রভাব পড়তে শুরু করে। গত ১৫ দিনে ব্যাংকটি থেকে প্রায় ১২ হাজার ৬০০ কোটি টাকার বেশি তুলে নিয়েছেন গ্রাহকরা। এর ফলে বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংকের জমা থাকা ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) পজিটিভ অবস্থা থেকে নেগেটিভ হয়েছে। পরস্থিতি সামাল দিতে রবিবার রাতে চেয়ারম্যান ও পর্ষদ সদস্যদের নিয়োগ বাতিল হওয়ায় স্বস্তি দখো দিয়েছে।



গত ২৪ মে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান জোবায়দুর রহমান পদত্যাগ করার পর একই দিন বাংলাদেশ ব্যাংক সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। এর আগে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকে আন্দোলনের মুখে তিনি ডেপুটি গভর্নরের পদ থেকে পদত্যাগ করেছিলেন। আর ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামী ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা। তখন চেয়ারম্যান করা হয় ওবায়েদ উল্লাহ মাসুদকে। খুরশীদের মতো তার বিরুদ্ধেও আন্দোলন করেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংক তখন তা আমলে নেয়নি। পরে তিনি দুর্নীতির মামলায় কারাগারে যান।



ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন স্বীকার করেন, কিছু গ্রাহক তাদের আমানত তুলে নেওয়ার চেষ্টা করছেন। গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানই। এই মুহূর্তে আতঙ্কিত হয়ে টাকা তোলার কোনো কারণ নেই।


ইসলামী ব্যাংকখুরশীদ আলম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন