Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিমানমন্ত্রী

সব প্রকল্পের কাজ মূল ঠিকাদারকেই করতে হবে, সাব-ঠিকাদার চলবে না

  • সড়ক নির্মাণে জনগণের নজরদারির আহ্বান
  • সড়ক টেকসই করতে ড্রেনেজব্যবস্থা জরুরি
  • সাব-ঠিকাদার দিয়ে কাজ করালে মান নিয়ে প্রশ্ন ওঠে
মানিকগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১৭:১৪
সব প্রকল্পের কাজ মূল ঠিকাদারকেই করতে হবে, সাব-ঠিকাদার চলবে না

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম

সড়ক উন্নয়নসহ ছোট-বড় সব প্রকল্পের কাজ মূল ঠিকাদারকেই করতে হবে, কোনো সাব-ঠিকাদার দিয়ে কাজ করানো যাবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তার ভাষ্য, সাব-ঠিকাদারের মাধ্যমে কাজ করালে নির্মাণের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার দুটি সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা তুলে ধরেন তিনি।

মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার সড়ক উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি সড়ক নির্মাণকাজ শুরু হলে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদেরও কাজ সঠিকভাবে হচ্ছে কি না, তা তদারকির আহ্বান জানান তিনি।

ড্রেনেজব্যবস্থার গুরুত্ব তুলে ধরে আফরোজা খানম বললেন, অনেক ক্ষেত্রে সড়ক নির্মাণ হলেও প্রয়োজনীয় ড্রেনেজব্যবস্থা রাখা হয় না। ফলে বর্ষাকালে সড়কে পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয় এবং অল্প সময়েই সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এজন্য প্রতিটি সড়ক নির্মাণ প্রকল্পে ড্রেনেজব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও মন্তব্য করেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে।

এদিন মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে বাংলাদেশ হাট-রানাদিয়া সড়ক এবং দীঘি ইউনিয়নে চান্দরা-ঘোষের বাজার সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বিমানমন্ত্রী। প্রকল্প দুটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম লুৎফর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন, উপজেলা প্রকৌশলী মো. কামরুল ইসলামসহ জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীআফরোজা খানমমানিকগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে