কুলাউড়া
খেলতে গিয়ে নিখোঁজ, দুই শিশুর লাশ ভাসছিল পুকুরে
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো — গ্রামের মৃত আবু মিয়ার ছেলে আলী জিবান (৮) ও লোকমান মিয়ার মেয়ে রাহমা (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অগোচরে খেলতে গিয়ে কোনো এক সময় বাড়ির পুকুরে পড়ে যায় দুই শিশু। সন্ধ্যায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখেন স্বজনরা। পরে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ওসি মো. জহিরুল ইসলাম মুন্না বললেন, মরদেহ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিবারের অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।




