Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কালিয়াকৈর

‘পিচ্চি আকাশ’ গ্রেপ্তার, জঙ্গল থেকে উদ্ধার দেশীয় অস্ত্র

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১৭:১৮
‘পিচ্চি আকাশ’ গ্রেপ্তার, জঙ্গল থেকে উদ্ধার দেশীয় অস্ত্র

ছবি: আগামীর সময়

গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আকাশ ওরফে ‘পিচ্চি আকাশ’ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কালিয়াকৈরের হরতকিতলা এলাকার একটি জঙ্গল থেকে ডাকাতিতে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলামের নেতৃত্বে কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলামের চৌকস পুলিশ টিমের সদস্য এসআই জাহাঙ্গীর আলমের তথ্য সংগ্রহের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ময়মনসিংহের জামালপুর এলাকা থেকে পিচ্চি আকাশকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর থানাধীন হরতকিতলা এলাকার একটি জঙ্গলে অভিযান চালানো হয়। সেখানে লুকিয়ে রাখা একটি বাজারের ব্যাগের ভেতর থেকে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করে পুলিশ।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি লোহার হাসুয়া, একটি লোহার চাপাতি, একটি কাঠের গোল লাঠি ও একটি লোহার পাইপ। অস্ত্রগুলো জঙ্গলের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।


আরও পড়ুন

ডুয়েটে ভর্তি পরীক্ষা রবিবার

৩১ জুলাই ২০২৬

উদ্ধার হওয়া একটি হাসুয়ার দৈর্ঘ্য প্রায় ১৮ দশমিক ৫ ইঞ্চি এবং বাটসহ ২৬ দশমিক ৫ ইঞ্চি। অপর একটি লোহার অস্ত্র বাটসহ প্রায় ২৩ ইঞ্চি। এ ছাড়া চাপাতির দৈর্ঘ্য প্রায় ৯ ইঞ্চি, কাঠের বাট প্রায় ৫ ইঞ্চি, কাঠের গোল লাঠি প্রায় ২৩ ইঞ্চি এবং লোহার পাইপটির দৈর্ঘ্য প্রায় ২৪ ইঞ্চি বলে পুলিশ জানিয়েছে।


পুলিশের দাবি, পিচ্চি আকাশের বিরুদ্ধে দস্যুতা, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তিনি কালিয়াকৈরের বিভিন্ন মিল-ফ্যাক্টরিতে চাঁদা দাবি করতেন এবং বিভিন্ন এলাকায় ডাকাতিসহ নানা অপকর্মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া কালিয়াকৈর উপজেলার বিভিন্ন বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কালিয়াকৈর থানায় দায়ের করা ডাকাতি ও ছিনতাই মামলার দুই নম্বর আসামি হিসেবেও তার নাম রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে জামালপুরের একটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবেও পিচ্চি আকাশ পলাতক ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বললেন, পিচ্চি আকাশ কালিয়াকৈরের বিভিন্ন মানুষের আতঙ্ক ছিল। বিভিন্ন মিল-ফ্যাক্টরিতে চাঁদা দাবি ও বিভিন্ন জায়গায় ডাকাতিসহ নানা অপকর্ম করতেন। তাকে গ্রেপ্তার করার পর কালিয়াকৈরে স্বস্তি ফিরে এসেছে।

পুলিশ জানায়, পিচ্চি আকাশকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও তথ্য যাচাই করা হচ্ছে।

পিচ্চি আকাশের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং উদ্ধার হওয়া অস্ত্রগুলো অতীতে কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে, জানিয়েছে পুলিশ।

কালিয়াকৈরপিচ্চি আকাশদেশীয় অস্ত্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন