Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

গোপন বৈঠক থেকে ১০ লাখ টাকাসহ নিষিদ্ধ আ. লীগের ৫ নেতা গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ২১:২৯
গোপন বৈঠক থেকে ১০ লাখ টাকাসহ নিষিদ্ধ আ. লীগের ৫ নেতা গ্রেপ্তার

গাজীপুরে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ লাখ ৫৪ হাজার ৪০৫ টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আজ বুধবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাত ১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কামরুজ্জামান খান (৫১), তবিবুর রহমান তুহিন (৩৮), হুমায়ুন কবির খান (৪৮), আশরাফুল আলম ওরফে আশরাফ মৃধা (৫৭) এবং সাদমান সাকিব খান (২৬)।

তাদের বাড়ি গাজীপুর মহানগরের কাশিমপুর ও টঙ্গীর চেরাগআলী এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বে গ্রেপ্তার হওয়া এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার একটি দল উত্তরার পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের শাহ মাখদুম রোড এলাকায় অভিযান চালায়। এ সময় একটি রেস্টুরেন্টে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন বলে দাবি করে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বললেন, আটক আসামিদের গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গোপন বৈঠকআওয়ামী লীগগ্রেপ্তার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise