Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘বিদেশ থেকে কল আসছে, মোবাইলে দেখি আগুন আর আগুন’

মাহফুজ সিহান, নারায়ণগঞ্জ
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৮:৪২
‘বিদেশ থেকে কল আসছে, মোবাইলে দেখি আগুন আর আগুন’

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নিহত আপনের বাবার আহাজারি। ছবি: আগামীর সময়

‘কোন দেশে গেছে আমার ছেলে... ফায়ার সার্ভিস আগুন নেভাতে পারে না... মোবাইলে দেখি আগুন আর আগুন...।’ এই বিলাপ করছিলেন নারায়ণগঞ্জ সদরের আলী মিয়া। সন্তানের মৃত্যুর খবর যেভাবে পেলেন, বলছিলেন সে কথা।

আলীর ছেলে আপন আহমেদ (২৩) দক্ষিণ আফ্রিকায় ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে লাগা আগুনে পুড়ে মারা গেছেন। তার সঙ্গে প্রাণ হারিয়েছেন দোকানে থাকা ছয় বাংলাদেশি। এর মধ্যে আপনসহ চারজনের বাড়ি নারায়ণগঞ্জ সদরের ধলেশ্বরীর পাড়ের সবুজে ঘেরা আলীরটেক ইউনিয়নে।

আপন ছাড়া নিহত অন্যরা হলেন আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামের মনির হোসেনের ছেলে মো. ফাহিম (১৯), মৃত শরব আলীর ছেলে নূর মোহাম্মদ (৫৫), তৈলখিরারচর গ্রামের ফারুক হোসেনের ছেলে মো. ফয়সাল (২৬), বক্তাবলী ইউনিয়নের কানাইনগর গ্রামের মো. শাহিন (৩০) এবং মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার মৃত সালাম ব্যাপারির ছেলে মো. রাজিক (৫৫)।

নিহত আপন আহমেদ


এমন মৃত্যুর খবরে শোকাতুর আলীরটেক ইউনিয়নের বাসিন্দারা। নিহতদের পরিবারে চলছে আহাজারি।

ছেলের মৃত্যুর কথা বলতে গিয়ে শোক আর ক্ষোভে চিৎকার করছিলেন আলী মিয়া। ‘সকাল থেকে বিদেশ থেকে কল আসে, মোবাইলে শুধু দেখলাম, আগুন আর আগুন। আগুন নাকি জ্বলতাছে আর জ্বলতাছে... সকালে আমার চাচাশ্বশুর খবর নিয়ে আসছেন, আমার ছেলে আপন যে দোকানে কাজ করত, সেখানে আগুন লাগছে। কোন দেশে গেছে আমার ছেলে, এখনো আগুনই নাকি জ্বলছে, ফায়ার সার্ভিস আগুন নেভাতে পারে না’— বলছিলেন তিনি।

আলী জানালেন, অভাবের সংসার চালাতে চার বছর আগে স্থানীয়  মেম্বারের দক্ষিণ আফ্রিকার দোকানে কাজ করতে যান আপন। ‘এই পেটের অভাবে আমার পোলায় যেই কষ্ট করছে... পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, রোজা রাখত আমার ছেলে। জীবনে বহুত কষ্ট করছোস বাবা। আমার সেই ছেলেটারে আল্লাহ নিয়া গেল...’, হাহাকার আলীর।

নিহত ফাহিমদের বাড়িতে সান্ত্বনা দিতে জড়ো হয়েছেন এলাকার লোকজন। সেখানে কথা হলো ফাহিমের এক আত্মীয়ের সঙ্গে। তিনি জানালেন, ১১ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ছিল ফাহিম। বিকাল পর্যন্ত তার মরদেহ বের করা যায়নি বলে খবর পেয়েছেন তারা। 


পুড়ে যাওয়া দোকানটি আলীরটেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার রওশন আলীর। তিনি এখন দেশেই। রওশন বললেন, ‘দুপুরের দিকে জানতে পেরেছি, দক্ষিণ আফ্রিকায় আমার দোকানে আগুন লেগেছে। তখন দোকানে সাতজন কর্মচারী ছিল, ছয়জনই স্পট ডেড। আমি ভিডিওকলে দেখেছি, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কি না নিশ্চিত নই। এখনো আগুন বন্ধ হয়নি।’ 

‘মারা যাওয়া সবাই আমার দোকানে কাজ করত। আমরা সবাই শোকাহত, সবাই দোয়া করেন। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি’— যোগ করেন তিনি।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বললেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো বার্তা পাইনি। নানা মাধ্যমে জানতে পেরেছি, নিহতদের মধ্যে পাঁচজনের বাড়ি নারায়ণগঞ্জে, আরেকজনের বাড়ি মুন্সীগঞ্জে। ভুক্তভোগী পরিবারের খোঁজখবর নিয়ে আমরা শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছি।’

সংবাদমাধ্যম থেকে খবরটি জেনেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। ‘আমরা মিডিয়ার মাধ্যমে এ বিষয়ে জানতে পেরেছি। এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা আমরা পাইনি। সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিত করা হয়েছে’— বললেন তিনি।

নারায়ণগঞ্জদক্ষিণ আফ্রিকাআগুনপ্রবাসী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার