Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লালমনিরহাট

অটোচালককে বাঁচাতে গিয়ে ৫ পুলিশ আহত, হেফাজতে শ্রমিকদল নেতা

লালমনিরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:৪০
শেয়ার করুন:
অটোচালককে বাঁচাতে গিয়ে ৫ পুলিশ আহত, হেফাজতে শ্রমিকদল নেতা

আহত পুলিশ সদস্যরা লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ছবি: আগামীর সময়

লালমনিরহাটে ছিনতাইকারীর কবল থেকে অটোচালককে বাঁচাতে গিয়ে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ ঘটনায় ইউনিয়ন শ্রমিকদলের নেতাসহ দুইজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

গতকাল সোমবার রাতে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের আমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিদের একজন হলেন, সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সাদেকনগর গ্রামের মৃত শওকত আলীর ছেলে রফিকুল ইসলাম অপু (৩৫)। তিনি বড়বাড়ি ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক। অপরজন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ গ্রামের অটোরিকশাচালক এরশাদুল হক (৩৩)।

আহত পুলিশ সদস্যরা হলেন, লালমনিরহাট সদর থানার এসআই এমরান আলী (৪৩), কনস্টেবল মামুন (৩২), কনস্টেবল লিটন (৩৯), নায়েক আনোয়ার হোসেন (৩৮) ও কনস্টেবল শাহনাজ আক্তার (৩৭)।

আরও পড়ুন

নওগাঁয় মধ্যরাতে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন

১০ নভেম্বর ২০২৬

স্থানীয়রা জানান, অটোরিকশাচালক এরশাদুল হক কুলাঘাট বাজার থেকে বড়বাড়ীর দিকে যাচ্ছিলেন। টিকটিকির বাজার এলাকায় চার ব্যক্তি যাত্রীবেশে ওই অটোরিকশায় উঠেন। একপর্যায়ে পূর্ব আমবাড়ী এলাকায় পৌঁছালে তারা নিজেদের আলোকিত লালমনিরহাটের অ্যাকশন কমিটির সদস্য পরিচয় দিয়ে অটোরিকশায় মাদকদ্রব্য রয়েছে দাবি করে তল্লাশির কথা বলেন। চালক এর প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করেন তারা।

এ সময় চালকের আত্নচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে শ্রমিকদল নেতা রফিকুলকে আটক করেন। বাকি তিনজন পালিয়ে যান। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে লালমনিরহাট সদর থানা-পুলিশের একটি মোবাইল টিম আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।

আটক শ্রমিকদল নেতাকে থানায় নেওয়ার পথে পূর্ব আমবাড়ী এলাকায় তার পক্ষের কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়ি থামিয়ে দেন। তারা আটক ব্যক্তিকে থানায় নিতে বাধা দেন এবং স্থানীয় ভাবে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন। এতে পুলিশ রাজি না হলে পুলিশের ওপর হামলা করে শ্রমিকদল নেতাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন তারা। হামলায় ৫ জন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের গাড়িটিও ক্ষতিগ্রস্থ হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় পুলিশ আটক ব্যক্তিকে নিয়ে থানায় যান। আহত পুলিশ সদস্যরা লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে বড়বাড়ি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আলেপ উদ্দিন বললেন, ‘শুনেছি ওই অটোরিকশায় মাদক ছিল দাবি করে তা আটক করে তল্লাশী চালান অপু ও বাকি তিনজন। কিন্তু মাদক না পাওয়ায় হট্টগোল হলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে গেছে। অপুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে অপু আলোকিত লালমনিরহাটের কোনো সদস্য নন।’

পুলিশ আহতলালমনিরহাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ জানিয়েছেন, চালককে মারধর করার ঘটনায় একজনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। তাকে নিয়ে ফেরার পথে পুলিশের ওপর হামলা চালান কয়েকজন ব্যক্তি। এতে ৫ জন পুলিশ সামান্য আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সরকারী কাজে বাঁধা দানের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।