Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ছদ্মবেশে তাবলিগে পুলিশ, ধরলেন হত্যা মামলার পলাতক আসামী

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৪:৪৩
ছদ্মবেশে তাবলিগে পুলিশ, ধরলেন হত্যা মামলার পলাতক আসামী

ছদ্মবেশে অভিযান চালিয়ে আসামি হারুন সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

বরিশালের মেহেন্দিগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার মামলার প্রধান আসামি হারুন সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার এড়াতে তাবলিগ জামাতে যোগ দিয়ে আত্মগোপনে ছিলেন তিনি। তবে ছদ্মবেশে অভিযান চালিয়ে নোয়াখালীর একটি মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাজিরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান। তিনি জানান, গত ২১ জুলাই রাতে নোয়াখালীর একটি মসজিদ থেকে হারুন সরদারকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হারুন সরদার মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের আন্ধারমানিক (ঘোলেরহাট) গ্রামের মৃত কাঞ্চন সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, জমি নিয়ে বিরোধের জেরে গত ২১ জুন দুপুর দেড়টার দিকে ঘোলেরহাট জামে মসজিদে নামাজরত অবস্থায় নিজের ছোট ভাই নজরুল সরদারকে (৪২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন হারুন সরদার। ওই ঘটনায় নিহতের স্ত্রী নাজমিন নাহার বাদী হয়ে হারুন সরদারকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে করেন হত্যা মামলা।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর হারুন সরদার এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নোয়াখালীর একটি মসজিদে তাবলিগ জামাতের সঙ্গে অবস্থান করছেন অভিযুক্ত।

তথ্য যাচাই করতে ছদ্মবেশে তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত হন পুলিশের সদস্যরা। হারুন সরদারের পরিচয় নিশ্চিত হওয়ার পর সোমবার অভিযান শুরু করে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার তাকে কাজিরহাট থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলমান।

বরিশালছোট ভাইকে হত্যাআসামী গ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ

    বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ