কুষ্টিয়ার দৌলতপুরে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর বড় ভাই বজলুর রহমান বাদাল আত্মগোপণে চলে যান বলে জানিয়েছে পুলিশ।নিহত ব্যক্তির নাম ইমদাদুল হক বাদাল (৫০)। তিনি কৃষক ছিলেন।এ ঘটনায় নিহতের ছেলে তপন (১৯) ও চাচাতো ভাই বাবুল হোসেন (৩২) আহত হয়েছেন।গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শেহালা গ্রামের মৃত সুলতান বাদালের দুই ছেলে বজলুর...