Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তাড়াশ

এক রাতে দখল ৬১ বছরের পুরনো ঈদগাহ মাঠ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১৯:৫৬
এক রাতে দখল ৬১ বছরের পুরনো ঈদগাহ মাঠ

ছবি: আগামীর সময়

সিরাজগঞ্জের তাড়াশে সরকারি জায়গায় অবস্থতি ৬১ বছরের পুরনো ঈদগাহ মাঠের জায়গা নিজের দাবি করে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে এক গ্রাম্য প্রভাবশালীর বিরুদ্ধে।

পাশাপাশি দখলের জানান দিতে প্রভাবশালী ঈদগাহ মাঠের ইটের সীমানা প্রাচীর ভেঙে নতুন করে টিনের বেড়া দিয়েছেন এমন অভিযোগও আছে তার বিরুদ্ধে।

গতকাল রবিবার রাতে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে ঈদগাহ্ মাঠে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি হলেন গ্রামের জিয়াউল হকের ছেলে জাহাঙ্গীর হোসেন।

এদিকে গ্রামের বহু বছরের পুরোনো ঈদ মাঠ দখলের প্রতিকার চেয়ে দেওড়া ঈদগাহ কমিটি সদস্য আলম জাহাঙ্গীর আজ সোমবার বিকালে তাড়াশ সহকারী কমিশনার (ভূমি) এ জেএম নাহিদ হোসেন বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামের পাকা গ্রামীণ সড়কসংলগ্ন সাত শতক জায়গায় প্রায় ৬১ বছর আগে থেকে বংশপরম্পরায় গ্রামবাসী ঈদ মাঠ হিসাবে তা ব্যবহার করছেন। দুটি ঈদের নামাজও আদায় করেন। এমনকি ২০২৬ সালেও ঈদের নামাজ আদায়ের পাশাপাশি দেওড়া গ্রাম ঈদগাহ মাঠ কমিটির পক্ষে ওই জায়গার লিজও নবায়ন করা হয়।

সম্প্রতি একই গ্রামের প্রভাবশালী জাহাঙ্গীর হোসেন ঈদগাহ মাঠের জায়গাটি নিজের দাবি করে গ্রামবাসীর সঙ্গে বিরোধে জড়ান। পাশাপাশি গতকাল রবিবার রাতে তার লোকজন নিয়ে ঈদ মাঠের পুরোনো ইটের প্রাচীর ভেঙে জোরপূর্বক জায়গাটি দখলে নেন। একই সঙ্গে ঈদমাঠের সাত শতক জায়গা টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলেন।

সকালে গ্রামবাসী ঈদ মাঠের চারদিকে টিনের বেড়া দেখে নিশ্চিত হন পুরোনো ঈদগাহ মাঠটি দখল হয়ে গেছে। তখন গ্রামীবাসী জরুরি সেবা নম্বরে ৯৯৯ কল করেন। কিন্তু প্রশাসনের কোনো সাড়া না পেয়ে প্রতিকার পেতে সোমবার বিকালে দেওড়া ঈদগাহ কমিটি সদস্য আলম জাহাঙ্গীর তাড়াশ সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দেন।

অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন ঈদগাহ মাঠ দখলের কথা স্বীকার করে বললেন, জায়গাটি আমার পৈতৃক সম্পত্তি। কিন্তু গ্রামবাসীর বাধায় তা দখল নিতে পারিনি। এখন সময় হয়েছে। তাই জায়গাটির দখল বুঝে নিয়েছি।

এ বিষয়ে দেওড়া ঈদগাহ কমিটি সদস্য আলম জাহাঙ্গীরের ভাষ্য, ঈদগাহের জায়গাটি মূলত সরকারি সম্পত্তি, যা আমরা আইন মোতাবেক ঈদ মাঠ হিসেবে লিজ নিয়ে বহু বছর ধরে দুটি ঈদের নামাজ পড়ে আসছি। কিন্তু সম্প্রতি দখলদার জায়গাটি ভুয়া কাগজপত্র তৈরি করে তা দখল করে নিয়েছে। এটা অন্যায়।

লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তাড়াশ সহকারী কমিশনার (ভূমি) এ জে এম নাহিদ হোসেন জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি প্রাথমিক তদন্তের জন্য দেশিগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

তাড়াশদখলঈদগাহ মাঠ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!