Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

মুকুলে ভরা গাছ, পাবনায় লিচুর বাম্পার ফলনের আভাস

পাবনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১৫:৪৮
মুকুলে ভরা গাছ, পাবনায় লিচুর বাম্পার ফলনের আভাস

গাছে গাছে ফুটেছে সোনালি মুকুল। ছবি: আগামীর সময়

পাবনার লিচু বাগানগুলোতে এখন বসন্তের মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে। গাছে গাছে ফুটেছে সোনালি মুকুল, আর সেই মুকুলের মৌ-মৌ সুবাসে ভরে উঠেছে ঈশ্বরদীর গ্রামগঞ্জ। প্রকৃতির অনুকূল আচরণে এবার যেন হাসছে প্রতিটি লিচু গাছ, আর সেই হাসিতেই নতুন স্বপ্ন দেখছেন জেলার হাজারো চাষি।

গত বছরের দুঃসহ স্মৃতি এখনো তাজা। প্রতিকূল আবহাওয়ায় মুকুল কম আসায় বড় ধরনের লোকসান গুনতে হয়েছিল বাগান মালিকদের। অনেকেরই আশার প্রদীপ তখন প্রায় নিভে গিয়েছিল। কিন্তু প্রকৃতি যেন এবার তাদের প্রতি উদার দীর্ঘ প্রতীক্ষার পর ফিরেছে আশার আলো।

ঈশ্বরদীর ছিলিমপুর, আওতাপাড়া, সাহাপুর, নওদাপাড়া, দাশুড়িয়া, মিরকামারী ও লক্ষীকুন্ডা লিচু বাগানে ঘেরা এই গ্রামগুলো এখন যেন এক বিশাল ফুলের বাগান। ছোট-বড় প্রায় প্রতিটি গাছেই মুকুলের ছড়াছড়ি। কোথাও শাখা ভরে উঠেছে ফুলে, কোথাও আবার ডাল নুইয়ে পড়েছে কুঁড়ির ভারে।

বক্তারপুর গ্রামের অভিজ্ঞ চাষি হাসান বিশ্বাসের চোখে-মুখে এখন স্বস্তি আর আনন্দের ছাপ। এক দশকের অভিজ্ঞতায় এমন মুকুলের সমারোহ তিনি আগে দেখেননি। তার হিসাব বলছে, বড় গাছে ১০ থেকে ১২ হাজার এবং মাঝারি গাছে ৭ থেকে ৮ হাজার পর্যন্ত লিচু ধরতে পারে যা সত্যিই আশাব্যঞ্জক।

একই দৃশ্য নওদাপাড়া ও সাহাপুরেও। চাষি মো. আব্দুল খালেক বলেছেন, ‘গত বছর ১০০টি গাছের মধ্যে মাত্র ২৫টিতে মুকুল এসেছিল। এবার ৮০টি গাছ ফুলে ভরে গেছে।’

আরেক চাষি ও ব্যবসায়ী মো. রাকিবুল ইসলাম তার বাগান থেকেই সাড়ে তিন থেকে চার লাখ লিচু পাওয়ার আশা করছেন। ফলন বেশি হওয়ায় স্বাভাবিকভাবেই লাভের অঙ্কও বাড়বে বলে মনে করছেন তারা।

এবার শুধু ফলন নয়, বাজারও আশার আলো দেখাচ্ছে। স্থানীয় জাতের লিচু প্রতি হাজারে প্রায় ১ হাজার ২০০ টাকা, আর বোম্বে ও চায়না-৩ জাতের দাম ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক কিতাব মন্ডলের মতে, সাধারণত ৫০০ কোটি টাকার ব্যবসা হলেও এবার কুঁড়ির ৬০-৭০ শতাংশ টিকে থাকলে তা ৮০০ কোটি টাকার মাইলফলক ছাড়িয়ে যেতে পারে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যও বলছে সম্ভাবনার কথা। এ বছর পাবনায় ৪ হাজাার ৬২০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে, যার মধ্যে ঈশ্বরদীতেই ৩ হাজার হেক্টরের বেশি। গত বছর যেখানে উৎপাদন ছিল প্রায় ৩৫ হাজার টন, সেখানে এবার তা ৫০ হাজার টন ছাড়িয়ে যেতে পারে। হেক্টরপ্রতি ফলনও ১০ টন থেকে বেড়ে ১১ টনে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

তবে আশার পাশাপাশি কিছু শঙ্কাও আছে। কালবৈশাখী বা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ যদি আঘাত হানে, তাহলে এই স্বপ্নে ভাটা পড়তে পারে। তাই কৃষকদের সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমি বলেছেন, ‘মুকুল ঝরা রোধে আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছি। কৃষকরা যদি আমাদের পরামর্শ মেনে কাজ করে তাহলে আশা করি তারা লাভবান হবে।’

পাবনালিচুবাম্পার ফলন
    শেয়ার করুন:
    Advertisement
    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪০

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    ১৭ আগস্ট ২০২৬, ২১:০৯

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১২

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৫

    বার্সেলোনায় ফিরলেন সের্হিও বুসকেতস

    বার্সেলোনায় ফিরলেন সের্হিও বুসকেতস

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২৬

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৫

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৬

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৮

    advertiseadvertise